দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৮ জুন ২০২৬

পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে উপকৃত হবে ২৬ জেলা, সুফল পাবে ৩৭ শতাংশ মানুষ: প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে দেশের ২৬ জেলার ১৬৩টি উপজেলা সরাসরি উপকৃত হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী জানান, প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে দেশের প্রায় ৩৭ শতাংশ মানুষ এর সুফল ভোগ করবে। এরই মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে। প্রথম ধাপে ১৯ জেলার ১২০টি উপজেলা এর আওতায় আসবে।

আরও  পড়ুন, আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফরহাদ হোসেন আজাদ বলেন, ফারাক্কা বাঁধ, পদ্মা ব্যারেজ এবং তিস্তা ব্যারেজ বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার প্রকল্প। ফারাক্কার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সরকারের টেকনিক্যাল কমিটি কাজ করছে।তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা ও কৃষি খাতের উদ্যোগ জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।এদিকে তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের অন্তত পাঁচটি জেলার কৃষি, সেচ ও পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৮ জুন ২০২৬

পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে উপকৃত হবে ২৬ জেলা, সুফল পাবে ৩৭ শতাংশ মানুষ: প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে দেশের ২৬ জেলার ১৬৩টি উপজেলা সরাসরি উপকৃত হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী জানান, প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে দেশের প্রায় ৩৭ শতাংশ মানুষ এর সুফল ভোগ করবে। এরই মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে। প্রথম ধাপে ১৯ জেলার ১২০টি উপজেলা এর আওতায় আসবে।

আরও  পড়ুন, আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফরহাদ হোসেন আজাদ বলেন, ফারাক্কা বাঁধ, পদ্মা ব্যারেজ এবং তিস্তা ব্যারেজ বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার প্রকল্প। ফারাক্কার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সরকারের টেকনিক্যাল কমিটি কাজ করছে।তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা ও কৃষি খাতের উদ্যোগ জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।এদিকে তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের অন্তত পাঁচটি জেলার কৃষি, সেচ ও পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত