রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার সকাল ৯টা ১৫ মিনিটে পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে আকস্মিকভাবে প্রতিষ্ঠানটির কার্যালয়ে পৌঁছান তিনি।পরিদর্শনকালে প্রধানমন্ত্রী স্পারসোর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম ও বিভিন্ন গবেষণা উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
আরও পড়ুন , আট জেলায় মৃদু তাপপ্রবাহ, চার বিভাগে ভারি বৃষ্টির আভাস
পরে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিগত অগ্রগতির বিষয়গুলো তুলে ধরেন।প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম একটি প্রতিষ্ঠানে পরিণত করার নির্দেশ দেন।পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষাসচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিষয় : পরিদর্শন আকস্মিকভাব মহাকাশ গবেষণা

রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন