গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ২৬ জুন ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আসামি ও সন্দেহভাজন ব্যক্তিসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, চুরি মামলা, ডাকাতির প্রস্তুতি মামলা এবং আদালতের গ্রেফতারি পরোয়ানার অভিযোগ রয়েছে। পরে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনের তদন্তে সন্দেহভাজন হিসেবে মোশারফ হোসেন ওরফে মেহেদী হাসান (৩২) এবং মো. রাশেদুল ইসলাম লিটন (৩০)-কে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন, নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুন শিকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
এছাড়া চুরি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে মো. জাহিদ (২১), মো. মতিন মিয়া (৪০), মো. কালাম (৪৫) এবং মো. ইব্রাহীম খলিল (২৮)-কে গ্রেফতার করা হয়েছে।অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন ও পুলিশের ভাষ্যমতে কুখ্যাত ছিনতাইকারী হিসেবে তন্ময় আহম্মেদ (২২), মো. হাবিবুল ইসলাম (২৮) এবং রাকিবুল হাসান ওরফে রাকিব (২৬)-কে আটক করা হয়।এদিকে সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. সুজন মিয়াকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত সকলকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয় : বিশেষ অভিযান বিশেষ অভিযান

শনিবার, ২৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন