দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় কুমকুম বেগম।

কৃষক শ্রমিক জনতালীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডিবি হেফাজতে।

ভিসি অবরুদ্ধ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস ৩ দিন বন্ধ ঘোষণা

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ১৩

শ্রমিক অসন্তোষের মধ্যে মাঠে জিএমপি কমিশনার, পরিদর্শন করলেন গুরুত্বপূর্ণ এলাকা

মছলু মিয়া ও পংকি মিয়া মেমোরিয়াল ট্রাস্টে ২ দিনব্যাপী জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রায় দুই বছর পর খুলল সমাধিসৌধের প্রবেশপথ, সরব আ.লীগ কার্যালয় নেতাকর্মীদের উপস্থিতি

কয়েক দিনের উত্তেজনা-সহিংসতার পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ, জনজীবনে ফিরছে স্বস্তি

আওয়ামী লীগের পদ ও সদস্যপদ ছাড়লেন আচমিতা ইউপি চেয়ারম্যান মতি

আচমিতা ইউপি চেয়ারম্যান মতি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান মতি আওয়ামী লীগের দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার (২৪ জুন) বিকেলে কটিয়াদী মডেল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালনকারী এই জনপ্রতিনিধির এমন ঘোষণায় কটিয়াদীসহ পুরো এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মতিউর রহমান মতি বলেন, সম্পূর্ণ ব্যক্তিগত ও রাজনৈতিক বিবেচনা থেকেই তিনি আওয়ামী লীগের দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের পরিচয়ের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে আচমিতা ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চান। তিনি বলেন, একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং এলাকার উন্নয়ন সাধন করা। সেই লক্ষ্য নিয়েই তিনি রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থাকতে চান।তিনি আরও বলেন, "আচমিতা ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমাকে যে ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা দিয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। জনপ্রতিনিধি হিসেবে ভবিষ্যতেও এলাকার উন্নয়ন, শান্তি, সম্প্রীতি ও অগ্রগতির জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।"

আরও পড়ুন , নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ফের মাইন বিস্ফোরণ উড়ে গেছে: যুবকের ডান পা

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি জানান, তার এই সিদ্ধান্ত সম্পূর্ণ স্বেচ্ছাপ্রণোদিত এবং ব্যক্তিগত। তবে আপাতত অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান কিংবা ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে চান না। সময় এলে প্রয়োজনীয় সিদ্ধান্ত জনগণকে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।এদিকে চেয়ারম্যান মতির পদত্যাগের ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়ে পরিচিত অনেক নেতাকর্মী এবং সমর্থক ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। তাদের মধ্যে কেউ কেউ মন্তব্য করেছেন, "এ ধরনের ব্যক্তিদের দলত্যাগে আওয়ামী লীগ কলঙ্কমুক্ত হবে।" তবে এসব মন্তব্য সম্পূর্ণ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত মতামত। এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় বা স্থানীয় কোনো ইউনিটের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আচমিতা ইউনিয়নের একজন নির্বাচিত চেয়ারম্যান এবং দীর্ঘদিনের আওয়ামী লীগ নেতা হিসেবে মতিউর রহমান মতির পদত্যাগ স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষ করে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক কর্মকাণ্ডে এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে তারা মনে করছেন। যদিও ভবিষ্যতে তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো ইঙ্গিত দেননি।উল্লেখ্য, আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে মতিউর রহমান মতি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার পাশাপাশি তিনি আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন। তার দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা কটিয়াদীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

বিষয় : আওয়ামী লীগ আচমিতা ইউপি দত্যাগ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের পদ ও সদস্যপদ ছাড়লেন আচমিতা ইউপি চেয়ারম্যান মতি

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x