দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২১ জুন ২০২৬

পূর্ব ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিতি সংকট, পাঠদানে দুর্বলতা ও অব্যবস্থাপনার অভিযোগ

এক বছরও টিকল না বাঁশের পাইলিং, নদীগর্ভে যাচ্ছে সেতু রক্ষা বাঁধ

ভুরুঙ্গামারীতে মরিচ ক্ষেতের আড়ালে গাঁজা চাষ, পুলিশের অভিযানে ১০ ফুট লম্বা গাছ উদ্ধার

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খান সম্পাদক মোঃ মাসুম রানা

ফরিদপুরে ডিবি হেফাজতে নেওয়ার পর যুবকের মৃত্যু, তদন্তের আশ্বাস

পুলিশের সামনেই যুবলীগের মিছিল, পুলিশকে 'মেরে ফেলার' হুমকি

বগুড়া গাবতলী মডেল থানা পুলিশ ও  সহকারী কমিশনার  (ভূমি) বিশেষ অভিযানে পাঁচজন গ্রেফতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালক-সহকারী নিহত

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালক-সহকারী নিহত

ফরিদপুরে ডিবি হেফাজতে নেওয়ার পর যুবকের মৃত্যু, তদন্তের আশ্বাস

ফরিদপুরে ডিবি হেফাজতে নেওয়ার পর যুবকের মৃত্যু, তদন্তের আশ্বাস
ডিবি হেফাজতে নেওয়ার পর যুবকের মৃত্যু, তদন্তের আশ্বাস

ফরিদপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মো. ইশতিয়াক আহম্মেদ প্রান্ত (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।নিহত ইশতিয়াক মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকার মৃত মির্জা এসকেন্দার হায়দারের ছেলে। তিনি ফরিদপুর ল কলেজের ছাত্র ছিলেন।পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে মধুখালী এলাকায় মাদক বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়। পুলিশের দাবি, অভিযানের সময় তাঁর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।তবে পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। নিহতের মা খাদিজা আক্তার দাবি করেন, আটকের সময় বা বাড়িতে তল্লাশিতে কোনো মাদক পাওয়া যায়নি। তিনি ছেলের মৃত্যুর সুষ্ঠু বিচার দাবি করেছেন। পরিবারের অভিযোগ, হেফাজতে নির্যাতনের মাধ্যমে তাঁকে হত্যা করা হয়েছে।

আরও  পড়ুন, পুলিশের সামনেই যুবলীগের মিছিল, পুলিশকে 'মেরে ফেলার' হুমকি

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটক হওয়ার কিছু সময় পরই ইশতিয়াক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতাল এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, প্রাথমিক পরীক্ষা ও সিটি স্ক্যানে তাঁর মাথায় রক্তক্ষরণ ও ব্রেন স্ট্রোকের আলামত পাওয়া গেছে। শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।ফরিদপুরের পুলিশ সুপার বলেছেন, প্রাথমিকভাবে ব্রেন স্ট্রোককে মৃত্যুর কারণ হিসেবে ধরা হচ্ছে এবং হেফাজতে নির্যাতনের কোনো প্রমাণ মেলেনি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ

বিষয় : যুবকের মৃত্যু চিকিৎসাধীন ডিবি হেফাজত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২১ জুন ২০২৬

ফরিদপুরে ডিবি হেফাজতে নেওয়ার পর যুবকের মৃত্যু, তদন্তের আশ্বাস

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

ফরিদপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মো. ইশতিয়াক আহম্মেদ প্রান্ত (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।নিহত ইশতিয়াক মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকার মৃত মির্জা এসকেন্দার হায়দারের ছেলে। তিনি ফরিদপুর ল কলেজের ছাত্র ছিলেন।পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে মধুখালী এলাকায় মাদক বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়। পুলিশের দাবি, অভিযানের সময় তাঁর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।তবে পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। নিহতের মা খাদিজা আক্তার দাবি করেন, আটকের সময় বা বাড়িতে তল্লাশিতে কোনো মাদক পাওয়া যায়নি। তিনি ছেলের মৃত্যুর সুষ্ঠু বিচার দাবি করেছেন। পরিবারের অভিযোগ, হেফাজতে নির্যাতনের মাধ্যমে তাঁকে হত্যা করা হয়েছে।

আরও  পড়ুন, পুলিশের সামনেই যুবলীগের মিছিল, পুলিশকে 'মেরে ফেলার' হুমকি

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটক হওয়ার কিছু সময় পরই ইশতিয়াক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতাল এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, প্রাথমিক পরীক্ষা ও সিটি স্ক্যানে তাঁর মাথায় রক্তক্ষরণ ও ব্রেন স্ট্রোকের আলামত পাওয়া গেছে। শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।ফরিদপুরের পুলিশ সুপার বলেছেন, প্রাথমিকভাবে ব্রেন স্ট্রোককে মৃত্যুর কারণ হিসেবে ধরা হচ্ছে এবং হেফাজতে নির্যাতনের কোনো প্রমাণ মেলেনি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত