কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুনকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বে বলে সতর্ক করেছেন র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।রোববার (২১ জুন) রাজধানীর মোহাম্মদপুরে র্যাব-২ কার্যালয়ে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার সংক্রান্ত আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।নয়মুল হাসান বলেন, ২৩ জুনকে কেন্দ্র করে কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আগেই সংশ্লিষ্টদের বার্তা দেওয়া হয়েছে।তিনি বলেন, “যদি কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় কিংবা নিরাপত্তা বাহিনীর জন্য ঝুঁকি সৃষ্টি করতে চায়, তাহলে তারাই ঝুঁকির মধ্যে পড়বে।”
আরও পড়ুন, ১১৯ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক এমপি মাসুদ উদ্দিন ৪ দিনের রিমান্ডে
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী মাওরা সোহেলকে গ্রেফতার করা হয়েছে।পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই ছিনতাইকারী শফিকুল ইসলাম সবুজ ও রাসেলকে গ্রেফতার করা হয়।র্যাব জানায়, গ্রেফতার হওয়া মাওরা সোহেলের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অন্তত ১৪টি মামলা রয়েছে।আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে র্যাব।
বিষয় : ঝুঁকি বিশৃঙ্খলা আওয়ামী লীগে

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন