দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২১ জুন ২০২৬

১১৯ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক এমপি মাসুদ উদ্দিন ৪ দিনের রিমান্ডে

সাবেক এমপি মাসুদ উদ্দিন ৪ দিনের রিমান্ডে

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।রোববার (২১ জুন) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ আদালতে আসামির উপস্থিতিতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন।

আরও  পড়ুন ,ভারি বর্ষণে উত্তরের চার জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা

দুদকের অভিযোগ অনুযায়ী, সরকারি ক্ষমতার অপব্যবহার করে মালয়েশিয়ায় শ্রমিক রিক্রুটমেন্টের এজেন্ট হিসেবে নিয়োগ পাওয়ার পর সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার অতিরিক্ত অর্থ শ্রমিকদের কাছ থেকে আদায় করা হয়।অভিযোগে বলা হয়, বিভিন্ন ধাপে শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আদায় করা হয়েছে। পরে এসব অর্থ ছদ্মাবরণ, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে অর্থপাচার করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় দণ্ডবিধি, দুর্নীতি দমন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তে আরও তথ্য উদঘাটনের জন্য আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে আদালতে আবেদন জানায় দুদক।

বিষয় : আত্মসাত সাবেক এমপি রিমান্ডে সাবেক এমপি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২১ জুন ২০২৬

১১৯ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক এমপি মাসুদ উদ্দিন ৪ দিনের রিমান্ডে

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।রোববার (২১ জুন) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ আদালতে আসামির উপস্থিতিতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন।

আরও  পড়ুন ,ভারি বর্ষণে উত্তরের চার জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা

দুদকের অভিযোগ অনুযায়ী, সরকারি ক্ষমতার অপব্যবহার করে মালয়েশিয়ায় শ্রমিক রিক্রুটমেন্টের এজেন্ট হিসেবে নিয়োগ পাওয়ার পর সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার অতিরিক্ত অর্থ শ্রমিকদের কাছ থেকে আদায় করা হয়।অভিযোগে বলা হয়, বিভিন্ন ধাপে শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আদায় করা হয়েছে। পরে এসব অর্থ ছদ্মাবরণ, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে অর্থপাচার করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় দণ্ডবিধি, দুর্নীতি দমন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তে আরও তথ্য উদঘাটনের জন্য আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে আদালতে আবেদন জানায় দুদক।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত