দৈনিক সংবাদ দিগন্ত

সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা এ কে এম রহমতুল্লাহ আর নেই

ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।বুধবার (৩ জুন) ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ কে এম রহমতুল্লাহ।হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।মৃত্যুর পর ভোরেই হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় বাড্ডার বেরাইদ এলাকার নিজ বাসভবনে।আরও পড়ুন , গ্রাহকের টাকা নিয়ে ছিনিমিনি চলবে না’ ইসলামী ব্যাংক নিয়ে শফিকুর রহমানপরিবার জানায়, আজ বিকেল ৪টায় বেরাইদ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বেরাইদ কবরস্থানে দাফন করা হবে।রাজনৈতিক জীবনে এ কে এম রহমতুল্লাহ ছিলেন দীর্ঘদিনের পরিচিত মুখ।তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত এই নেতা বিভিন্ন সময়ে ঢাকা-৫, ঢাকা-১০ এবং ঢাকা-১১ আসনের প্রতিনিধিত্ব করেন।তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা এ কে এম রহমতুল্লাহ আর নেই