দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২২ জুন ২০২৬

হত্যাচেষ্টা ও হত্যা মামলায় সাবেক এমপি তুহিনসহ দুই নেত্রীকে গ্রেফতার

রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা পৃথক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক সংরক্ষিত আসনের এমপি সাবিনা আক্তার তুহিন এবং কাফরুল থানা মহিলা লীগ সভাপতি রোকেয়া জামালকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পৃথক দুই আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।আদালতে তদন্ত কর্মকর্তারা জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের গ্রেফতার দেখানো প্রয়োজন। রাষ্ট্রপক্ষও এ আবেদন সমর্থন করে শুনানি করে। তবে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করে জামিনের আবেদন জানান।

আরও  পড়ুন, নতুন রূপে মাদক আতঙ্ক: সিনথেটিক ড্রাগের বিস্তারে বড় হুমকিতে তরুণ সমাজ

মামলার নথি অনুযায়ী, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর ১৪ নম্বর এলাকায় গুলিবর্ষণের ঘটনায় এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে মামলা হয়, যেখানে সাবিনা আক্তার তুহিনকে সন্দিগ্ধ আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।অন্যদিকে, মিরপুর ১০ নম্বরে একই আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে মো. শাকিল নামের একজন নিহত হন। ওই ঘটনায় তার বাবা বাদী হয়ে ৩০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় রোকেয়া জামালকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।আদালতের এ আদেশের পর মামলাগুলো নতুন মোড় নিয়েছে বলে আইনজীবী ও সংশ্লিষ্টরা মনে করছেন।

বিষয় : গ্রেফতার সাবেক এমপি হত্যাচেষ্টা ও

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

হত্যাচেষ্টা ও হত্যা মামলায় সাবেক এমপি তুহিনসহ দুই নেত্রীকে গ্রেফতার

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা পৃথক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক সংরক্ষিত আসনের এমপি সাবিনা আক্তার তুহিন এবং কাফরুল থানা মহিলা লীগ সভাপতি রোকেয়া জামালকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পৃথক দুই আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।আদালতে তদন্ত কর্মকর্তারা জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের গ্রেফতার দেখানো প্রয়োজন। রাষ্ট্রপক্ষও এ আবেদন সমর্থন করে শুনানি করে। তবে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করে জামিনের আবেদন জানান।

আরও  পড়ুন, নতুন রূপে মাদক আতঙ্ক: সিনথেটিক ড্রাগের বিস্তারে বড় হুমকিতে তরুণ সমাজ

মামলার নথি অনুযায়ী, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর ১৪ নম্বর এলাকায় গুলিবর্ষণের ঘটনায় এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে মামলা হয়, যেখানে সাবিনা আক্তার তুহিনকে সন্দিগ্ধ আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।অন্যদিকে, মিরপুর ১০ নম্বরে একই আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে মো. শাকিল নামের একজন নিহত হন। ওই ঘটনায় তার বাবা বাদী হয়ে ৩০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় রোকেয়া জামালকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।আদালতের এ আদেশের পর মামলাগুলো নতুন মোড় নিয়েছে বলে আইনজীবী ও সংশ্লিষ্টরা মনে করছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত