ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।বুধবার (৩ জুন) ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ কে এম রহমতুল্লাহ।হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।মৃত্যুর পর ভোরেই হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় বাড্ডার বেরাইদ এলাকার নিজ বাসভবনে।
আরও পড়ুন , গ্রাহকের টাকা নিয়ে ছিনিমিনি চলবে না’ ইসলামী ব্যাংক নিয়ে শফিকুর রহমান
পরিবার জানায়, আজ বিকেল ৪টায় বেরাইদ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বেরাইদ কবরস্থানে দাফন করা হবে।রাজনৈতিক জীবনে এ কে এম রহমতুল্লাহ ছিলেন দীর্ঘদিনের পরিচিত মুখ।তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত এই নেতা বিভিন্ন সময়ে ঢাকা-৫, ঢাকা-১০ এবং ঢাকা-১১ আসনের প্রতিনিধিত্ব করেন।তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
বিষয় : মৃত্যু সাবেক এমপি চিকিৎসাধীন

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন