পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মহানগরী থেকে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ, সুগম ও নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।রোববার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বাস মালিক, শ্রমিক, যাত্রী ও পথচারীদের জন্য পৃথক নির্দেশনা দেওয়া হয়।বাস মালিক ও শ্রমিকদের জন্য ১৪ দফা নির্দেশনায় বলা হয়েছে—নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাস চালানো, অতিরিক্ত ভাড়া আদায় না করা, যাত্রী হয়রানি বন্ধ রাখা এবং সড়ক নিরাপত্তা বিধি কঠোরভাবে মানতে হবে।আরও পড়ুন ,ঈদে ধাপে ধাপে ছুটি শুরু পোশাক কারখানায়, রাজধানী ছাড়ছেন শ্রমিকরা এছাড়া ওভারটেকিং নিষিদ্ধ এলাকায় গাড়ি না চালানো, একটানা ৫ ঘণ্টার বেশি চালককে গাড়ি চালাতে না দেওয়া এবং নেশাজাতীয় দ্রব্য সেবন করে গাড়ি না চালানোর বিষয়েও নির্দেশনা রয়েছে।যাত্রীদের জন্য ৬ দফা নির্দেশনায় বলা হয়েছে—নির্ধারিত টার্মিনাল থেকে বাসে ওঠা, অপরিচিত খাবার গ্রহণ না করা, মালামাল নিজ দায়িত্বে রাখা এবং চলন্ত গাড়িতে ওঠানামা না করা।পথচারীদের জন্যও ফুটওভারব্রিজ, আন্ডারপাস ও জেব্রা ক্রসিং ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।ডিএমপি জানিয়েছে, ঈদযাত্রায় যেকোনো জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বর অথবা টার্মিনালের কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে।