অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় পেলেও টি-টোয়েন্টি সিরিজে ইতোমধ্যেই হেরে গেছে বাংলাদেশ। এবার হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নামছে টাইগাররা, তবে শেষ ম্যাচেও দলে থাকছেন না অধিনায়ক লিটন কুমার দাস।বাঁ-পায়ের পেছনের মাংসপেশির ইনজুরির কারণে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি থেকেও ছিটকে গেছেন লিটন। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি।এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, লিটনের ইনজুরির উন্নতি হলেও পুরোপুরি সুস্থ না হওয়ায় শেষ ম্যাচে তাকে মাঠে নামানো হচ্ছে না।
আরও পড়ুন, রোনালদোকে ঘিরে সমালোচনার ঝড়, পাশে দাঁড়ালেন রুবেন দিয়াজ
ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেও খেলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছেন সহ-অধিনায়ক তাওহিদ হৃদয়।তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৭ রানে হেরে ইতোমধ্যেই সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ।এখন শেষ ম্যাচে জয় পেয়েই হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে চায় টাইগাররা। আগামীকাল অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
বিষয় : টি-টোয়েন্টি ইনজুরি ওয়ানডে সিরিজ

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন