দৈনিক সংবাদ দিগন্ত

আর্জেন্টিনার জার্সিতে পরীমণির ভিন্নধর্মী উচ্ছ্বাস

চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমণি

ফুটবল বিশ্বকাপের উত্তাপে যখন মেতে উঠেছে গোটা বিশ্ব, তখন সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। আর্জেন্টিনার দীর্ঘদিনের সমর্থক ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমণি এবার সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন ভিন্নধর্মী এক ভিডিও, যেখানে ফুটে উঠেছে মেসির দলের প্রতি তার গভীর ভালোবাসা।বিশ্বকাপের শুরু থেকেই আর্জেন্টিনাকে ঘিরে নিজের উচ্ছ্বাস ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন পরীমণি। প্রথম ম্যাচে জয়ের পর তিনি ছেলে পূণ্যকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে একটি ছবি পোস্ট করেন, যা ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলে।

আরও  পড়ুন , মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিনতা

এর ধারাবাহিকতায় এবার তিনি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন নতুন একটি ভিডিও। সেখানে তাকে দেখা যায় আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সিতে। জার্সির সামনে লেখা ‘মেসি ১০’ এবং পেছনে ‘পরী’ নাম যুক্ত করা হয়েছে।ভিডিওতে আর্জেন্টিনা দলের তারকাদের নাম ও উদযাপনভিত্তিক একটি বিশেষ ট্র্যাকের সঙ্গে তাল মিলিয়ে নানান সিগনেচার পোজ অনুকরণ করতে দেখা যায় এই অভিনেত্রীকে।প্রকাশের পর থেকেই ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং আর্জেন্টিনা সমর্থকদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বিষয় : উচ্ছ্বাস আর্জেন্টিনা রীমণি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২১ জুন ২০২৬

আর্জেন্টিনার জার্সিতে পরীমণির ভিন্নধর্মী উচ্ছ্বাস

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

ফুটবল বিশ্বকাপের উত্তাপে যখন মেতে উঠেছে গোটা বিশ্ব, তখন সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। আর্জেন্টিনার দীর্ঘদিনের সমর্থক ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমণি এবার সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন ভিন্নধর্মী এক ভিডিও, যেখানে ফুটে উঠেছে মেসির দলের প্রতি তার গভীর ভালোবাসা।বিশ্বকাপের শুরু থেকেই আর্জেন্টিনাকে ঘিরে নিজের উচ্ছ্বাস ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন পরীমণি। প্রথম ম্যাচে জয়ের পর তিনি ছেলে পূণ্যকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে একটি ছবি পোস্ট করেন, যা ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলে।

আরও  পড়ুন , মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিনতা

এর ধারাবাহিকতায় এবার তিনি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন নতুন একটি ভিডিও। সেখানে তাকে দেখা যায় আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সিতে। জার্সির সামনে লেখা ‘মেসি ১০’ এবং পেছনে ‘পরী’ নাম যুক্ত করা হয়েছে।ভিডিওতে আর্জেন্টিনা দলের তারকাদের নাম ও উদযাপনভিত্তিক একটি বিশেষ ট্র্যাকের সঙ্গে তাল মিলিয়ে নানান সিগনেচার পোজ অনুকরণ করতে দেখা যায় এই অভিনেত্রীকে।প্রকাশের পর থেকেই ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং আর্জেন্টিনা সমর্থকদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত