দৈনিক সংবাদ দিগন্ত

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিনতা

অনলাইন প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রীতি জিনতা

জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে বড় ধরনের আইনি পদক্ষেপ নিয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা।ডিপফেক ভিডিও, বিকৃত ছবি, ভুয়া মিম এবং তার নামে তৈরি করা এআই চ্যাটবটের অভিযোগে গুগল, মেটা, এক্সসহ একাধিক আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে মুম্বাই হাইকোর্ট।বিচারপতি অভয় আহুজা প্রীতি জিনতার বিশেষ আবেদন মঞ্জুর করে এই আইনি প্রক্রিয়ার পথ উন্মুক্ত করেছেন।আদালতে অভিনেত্রীর আইনজীবী রোহন কদম জানান, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রীতি জিনতার পরিচয়, 

আরও  পড়ুন,অভিনেতা জাহের আলভী কারাগারে, আদালতের জামিন নামঞ্জুর

ছবি, কণ্ঠস্বর ও ব্যক্তিত্ব নকল করা হয়েছে। তার অনুমতি ছাড়া এসব কনটেন্ট তৈরি ও প্রচার করা হয়েছে, যা তার ব্যক্তিগত অধিকার ও সুনামের ওপর সরাসরি আঘাত।প্রীতি জিনতার অভিযোগ, কিছু প্ল্যাটফর্মে এমন এআই চ্যাটবট তৈরি করা হয়েছে, যা তার পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছে। পাশাপাশি তার নামে আপত্তিকর ডিপফেক ভিডিও ও বিভ্রান্তিকর কনটেন্টও ছড়িয়ে দেওয়া হয়েছে।আইনজীবীরা বলছেন, এ ধরনের কর্মকাণ্ড ব্যক্তিত্বের অধিকার বা ‘পার্সোনালিটি রাইটস’-এর লঙ্ঘন। ভারতীয় কপিরাইট আইন ও ডিজিটাল অধিকার সুরক্ষা নীতিমালার আওতায় এসব অপরাধের বিচার চাওয়া হয়েছে।বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের যুগে সেলিব্রিটিদের ডিজিটাল পরিচয় সুরক্ষার ক্ষেত্রে প্রীতি জিনতার এই মামলা একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠতে পারে।

বিষয় : অভিনেত্রী তথ্যপ্রযুক্তি আইনি লড়াই

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৯ জুন ২০২৬

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিনতা

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে বড় ধরনের আইনি পদক্ষেপ নিয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা।ডিপফেক ভিডিও, বিকৃত ছবি, ভুয়া মিম এবং তার নামে তৈরি করা এআই চ্যাটবটের অভিযোগে গুগল, মেটা, এক্সসহ একাধিক আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে মুম্বাই হাইকোর্ট।বিচারপতি অভয় আহুজা প্রীতি জিনতার বিশেষ আবেদন মঞ্জুর করে এই আইনি প্রক্রিয়ার পথ উন্মুক্ত করেছেন।আদালতে অভিনেত্রীর আইনজীবী রোহন কদম জানান, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রীতি জিনতার পরিচয়, 

আরও  পড়ুন,অভিনেতা জাহের আলভী কারাগারে, আদালতের জামিন নামঞ্জুর

ছবি, কণ্ঠস্বর ও ব্যক্তিত্ব নকল করা হয়েছে। তার অনুমতি ছাড়া এসব কনটেন্ট তৈরি ও প্রচার করা হয়েছে, যা তার ব্যক্তিগত অধিকার ও সুনামের ওপর সরাসরি আঘাত।প্রীতি জিনতার অভিযোগ, কিছু প্ল্যাটফর্মে এমন এআই চ্যাটবট তৈরি করা হয়েছে, যা তার পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছে। পাশাপাশি তার নামে আপত্তিকর ডিপফেক ভিডিও ও বিভ্রান্তিকর কনটেন্টও ছড়িয়ে দেওয়া হয়েছে।আইনজীবীরা বলছেন, এ ধরনের কর্মকাণ্ড ব্যক্তিত্বের অধিকার বা ‘পার্সোনালিটি রাইটস’-এর লঙ্ঘন। ভারতীয় কপিরাইট আইন ও ডিজিটাল অধিকার সুরক্ষা নীতিমালার আওতায় এসব অপরাধের বিচার চাওয়া হয়েছে।বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের যুগে সেলিব্রিটিদের ডিজিটাল পরিচয় সুরক্ষার ক্ষেত্রে প্রীতি জিনতার এই মামলা একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত