দৈনিক সংবাদ দিগন্ত

দুর্দান্ত শুরুর পর ব্যাটিং বিপর্যয়, অস্ট্রেলিয়ার তিন উইকেট তুলে নিল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার তিন উইকেট তুলে নিল বাংলাদেশ

চট্টগ্রামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত শুরুর পর ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারী অস্ট্রেলিয়া।ইনিংসের প্রথম তিন ওভারে ৩১ রান তুলে আক্রমণাত্মক সূচনা করেছিল অজিরা। তবে এরপরই ম্যাচে ফিরে আসে বাংলাদেশ।তৃতীয় ওভারে স্পিনার নাসুম আহমেদের বলে এলবিডব্লিউ হন ওপেনার জশ ইংলিস। রিভিউ নিয়েও নিজের উইকেট রক্ষা করতে পারেননি তিনি। ৬ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার।এরপরের ওভারেই গতি তারকা নাহিদ রানার শিকার হন কুপার কনোলি। স্লিপে অসাধারণ এক ক্যাচে তার ইনিংসের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন, আর্জেন্টিনা সমর্থকদের উবার চালক গুলিবিদ্ধ, একজন নিহত

চাপের মধ্যে থাকা অস্ট্রেলিয়াকে আরও বিপদে ফেলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তিনি ফেরান দলীয় অধিনায়ক মিচেল মার্শকে। ১৯ বলে ২০ রান করে আউট হন মার্শ।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫২ রান।এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ১৩১ রান। ফলে ম্যাচে টিকে থাকতে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল নিয়ন্ত্রিত ব্যাটিং, কিন্তু টাইগার বোলারদের আক্রমণে শুরুতেই চাপে পড়ে গেছে সফরকারীরা।

বিষয় : বাংলাদেশ ব্যাটিং দুর্দান্ত শুরু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৯ জুন ২০২৬

দুর্দান্ত শুরুর পর ব্যাটিং বিপর্যয়, অস্ট্রেলিয়ার তিন উইকেট তুলে নিল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

চট্টগ্রামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত শুরুর পর ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারী অস্ট্রেলিয়া।ইনিংসের প্রথম তিন ওভারে ৩১ রান তুলে আক্রমণাত্মক সূচনা করেছিল অজিরা। তবে এরপরই ম্যাচে ফিরে আসে বাংলাদেশ।তৃতীয় ওভারে স্পিনার নাসুম আহমেদের বলে এলবিডব্লিউ হন ওপেনার জশ ইংলিস। রিভিউ নিয়েও নিজের উইকেট রক্ষা করতে পারেননি তিনি। ৬ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার।এরপরের ওভারেই গতি তারকা নাহিদ রানার শিকার হন কুপার কনোলি। স্লিপে অসাধারণ এক ক্যাচে তার ইনিংসের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন, আর্জেন্টিনা সমর্থকদের উবার চালক গুলিবিদ্ধ, একজন নিহত

চাপের মধ্যে থাকা অস্ট্রেলিয়াকে আরও বিপদে ফেলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তিনি ফেরান দলীয় অধিনায়ক মিচেল মার্শকে। ১৯ বলে ২০ রান করে আউট হন মার্শ।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫২ রান।এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ১৩১ রান। ফলে ম্যাচে টিকে থাকতে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল নিয়ন্ত্রিত ব্যাটিং, কিন্তু টাইগার বোলারদের আক্রমণে শুরুতেই চাপে পড়ে গেছে সফরকারীরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত