দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

মাকে দেখতে বাড়ি ফেরার পথে মৃত্যু, শৌচাগার থেকে উদ্ধার লাশ

প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় একটি গণশৌচাগার থেকে ফরিদ উদ্দিন খান নামে এক প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকার একটি গণশৌচাগার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত ফরিদ উদ্দিন খান উপজেলার চারুলিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।পারিবারিক সূত্রে জানা গেছে, ফরিদের মা কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাকে দেখতে বুধবার রাতে ঢাকা থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। পরে বৃহস্পতিবার সকালে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকার একটি গণশৌচাগারে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।খবর 

আরো পড়ুন, জাপানের প্রযুক্তি ও বাংলাদেশের জনশক্তি হতে পারে লাভজনক অংশীদারত্ব

পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্বজনরা জানান, অসুস্থ মাকে দেখতে বাড়ি ফেরার পথেই এমন আকস্মিক মৃত্যু তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। স্থানীয়রাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

বিষয় : মাকে দেখতে পথে মৃত্যু, মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৯ জুন ২০২৬

মাকে দেখতে বাড়ি ফেরার পথে মৃত্যু, শৌচাগার থেকে উদ্ধার লাশ

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় একটি গণশৌচাগার থেকে ফরিদ উদ্দিন খান নামে এক প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকার একটি গণশৌচাগার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত ফরিদ উদ্দিন খান উপজেলার চারুলিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।পারিবারিক সূত্রে জানা গেছে, ফরিদের মা কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাকে দেখতে বুধবার রাতে ঢাকা থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। পরে বৃহস্পতিবার সকালে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকার একটি গণশৌচাগারে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।খবর 

আরো পড়ুন, জাপানের প্রযুক্তি ও বাংলাদেশের জনশক্তি হতে পারে লাভজনক অংশীদারত্ব

পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্বজনরা জানান, অসুস্থ মাকে দেখতে বাড়ি ফেরার পথেই এমন আকস্মিক মৃত্যু তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। স্থানীয়রাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত