দৈনিক সংবাদ দিগন্ত

জাপানের প্রযুক্তি ও বাংলাদেশের জনশক্তি হতে পারে লাভজনক অংশীদারত্ব

বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বৃহৎ পরিসরে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। আকর্ষণীয় সরকারি প্রণোদনা, আধুনিক অবকাঠামো এবং দ্রুত বর্ধনশীল অর্থনীতির সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের জন্য অন্যতম সম্ভাবনাময় গন্তব্য।বৃহস্পতিবার টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’-এ তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ দূতাবাস এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। এতে জাপানের বিভিন্ন খাতের ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও সরকারি 

কর্মকর্তারা অংশ নেন।স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত দাউদ আলী বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে বলেন, দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেন, দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে বাংলাদেশ আধুনিক অবকাঠামো, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং হাই-টেক পার্কের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে।রাষ্ট্রদূত আরও জানান, সরকারের পক্ষ থেকে কর অবকাশ, শুল্ক সুবিধা এবং বিনিয়োগকৃত মূলধন সম্পূর্ণ ফিরিয়ে নেওয়ার সুযোগসহ নানা ধরনের প্রণোদনা দেওয়া 

আরো পড়ুন , জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা: এসএসএফকে প্রধানমন্ত্রী

হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, জাপানের উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞতার সঙ্গে বাংলাদেশের দক্ষ ও তরুণ জনশক্তির সমন্বয় উভয় দেশের জন্য লাভজনক অংশীদারত্ব গড়ে তুলবে।সেমিনারে বাংলাদেশের বিনিয়োগ নীতি, কৌশলগত সুবিধা এবং সম্ভাবনাময় রপ্তানি খাত নিয়ে পৃথক উপস্থাপনা তুলে ধরেন দূতাবাসের কর্মকর্তারা। এছাড়া জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তারেক রফি ভূঁইয়া বাংলাদেশে বিনিয়োগের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।অনুষ্ঠানে জাপানি প্রযুক্তি খাতের উদ্যোক্তারাও বাংলাদেশের দক্ষ জনশক্তির সম্ভাবনার কথা উল্লেখ করেন। সেমিনারের শেষ পর্যায়ে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী জাপানি ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন সুযোগ সম্পর্কে গভীর আগ্রহ প্রকাশ করেন।সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয় : বাংলাদেশের জাপানে নিযুক্ত বিনিয়োগের আহ্বান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৯ জুন ২০২৬

জাপানের প্রযুক্তি ও বাংলাদেশের জনশক্তি হতে পারে লাভজনক অংশীদারত্ব

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বৃহৎ পরিসরে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। আকর্ষণীয় সরকারি প্রণোদনা, আধুনিক অবকাঠামো এবং দ্রুত বর্ধনশীল অর্থনীতির সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের জন্য অন্যতম সম্ভাবনাময় গন্তব্য।বৃহস্পতিবার টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’-এ তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ দূতাবাস এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। এতে জাপানের বিভিন্ন খাতের ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও সরকারি 

কর্মকর্তারা অংশ নেন।স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত দাউদ আলী বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে বলেন, দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেন, দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে বাংলাদেশ আধুনিক অবকাঠামো, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং হাই-টেক পার্কের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে।রাষ্ট্রদূত আরও জানান, সরকারের পক্ষ থেকে কর অবকাশ, শুল্ক সুবিধা এবং বিনিয়োগকৃত মূলধন সম্পূর্ণ ফিরিয়ে নেওয়ার সুযোগসহ নানা ধরনের প্রণোদনা দেওয়া 

আরো পড়ুন , জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা: এসএসএফকে প্রধানমন্ত্রী

হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, জাপানের উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞতার সঙ্গে বাংলাদেশের দক্ষ ও তরুণ জনশক্তির সমন্বয় উভয় দেশের জন্য লাভজনক অংশীদারত্ব গড়ে তুলবে।সেমিনারে বাংলাদেশের বিনিয়োগ নীতি, কৌশলগত সুবিধা এবং সম্ভাবনাময় রপ্তানি খাত নিয়ে পৃথক উপস্থাপনা তুলে ধরেন দূতাবাসের কর্মকর্তারা। এছাড়া জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তারেক রফি ভূঁইয়া বাংলাদেশে বিনিয়োগের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।অনুষ্ঠানে জাপানি প্রযুক্তি খাতের উদ্যোক্তারাও বাংলাদেশের দক্ষ জনশক্তির সম্ভাবনার কথা উল্লেখ করেন। সেমিনারের শেষ পর্যায়ে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী জাপানি ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন সুযোগ সম্পর্কে গভীর আগ্রহ প্রকাশ করেন।সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত