দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে পড়ে যোগাযোগ বন্ধ, ভোগান্তিতে শতাধিক যাত্রী

রেললাইনে ট্রাক উল্টে পড়ে যোগাযোগ বন্ধ

কুড়িগ্রামের রাজারহাটে একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।বৃহস্পতিবার সকালে উপজেলার পেট্রল পাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়লে রেলপথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে কুড়িগ্রাম-ঢাকা রুটের কুড়িগ্রাম এক্সপ্রেস নির্ধারিত সময়ে স্টেশনে পৌঁছাতে পারেনি।রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাগামী শতাধিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

আরও পড়ুন ,ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

অনেক যাত্রীকে বাস, ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজিতে করে তিস্তা রেলওয়ে স্টেশনের দিকে যেতে দেখা যায়।রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৭টা ১০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে এবং দ্রুত ট্রাকটি সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।ঢাকাগামী যাত্রী রুবেল মিয়া বলেন, সময়মতো স্টেশনে এসে জানতে পারেন ট্রেনটি কুড়িগ্রাম আসছে না। পরে বাধ্য হয়ে বিকল্প যানবাহনে তিস্তা স্টেশনে রওনা দেন তিনি।স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাক অপসারণের কাজ চলছে এবং রেল চলাচল স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে।

বিষয় : ভোগান্তি ট্রাক উল্টে রেললাইনে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৯ জুন ২০২৬

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে পড়ে যোগাযোগ বন্ধ, ভোগান্তিতে শতাধিক যাত্রী

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

কুড়িগ্রামের রাজারহাটে একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।বৃহস্পতিবার সকালে উপজেলার পেট্রল পাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়লে রেলপথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে কুড়িগ্রাম-ঢাকা রুটের কুড়িগ্রাম এক্সপ্রেস নির্ধারিত সময়ে স্টেশনে পৌঁছাতে পারেনি।রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাগামী শতাধিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

আরও পড়ুন ,ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

অনেক যাত্রীকে বাস, ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজিতে করে তিস্তা রেলওয়ে স্টেশনের দিকে যেতে দেখা যায়।রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৭টা ১০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে এবং দ্রুত ট্রাকটি সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।ঢাকাগামী যাত্রী রুবেল মিয়া বলেন, সময়মতো স্টেশনে এসে জানতে পারেন ট্রেনটি কুড়িগ্রাম আসছে না। পরে বাধ্য হয়ে বিকল্প যানবাহনে তিস্তা স্টেশনে রওনা দেন তিনি।স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাক অপসারণের কাজ চলছে এবং রেল চলাচল স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত