রংপুরে একটি হোটেলে পানের পিক ফেলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে শাওন নামে এক হোটেলকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমান মনুকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর খামার মোড় এলাকার একটি ভাজাপোড়ার দোকানে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, পরিষ্কার করা থালাবাসন রাখার স্থানে পানের পিক ফেলা নিয়ে কর্মচারী শাওনের সঙ্গে মালিকপক্ষের সদস্য মিজানুর রহমান মনুর বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মনু হাতুড়ি দিয়ে শাওনের মাথায় একাধিক আঘাত করেন।
আরও পড়ুন , কোটালীপাড়ায় আর্জেন্টিনা ভক্তদের উৎসব, রাস্তাজুড়ে নীল-সাদা উন্মাদনা
গুরুতর আহত অবস্থায় শাওনকে হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত মনুকে আটক করে ডিবি পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তিনি হামলার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।অন্যদিকে, অভিযুক্তের পরিবার দাবি করেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তবে পুলিশ বলছে, এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো চিকিৎসা সংক্রান্ত প্রমাণ পাওয়া যায়নি।মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
বিষয় : নিহত হোটেলকর্মী হাতুড়ির আঘাতে

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন