গোপালগঞ্জের কোটালীপাড়ায় আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। ফুটবল বিশ্বকাপের আবহে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে শত শত সমর্থক এতে অংশ নেন।মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকদের অধিকাংশের পরনে ছিল আর্জেন্টিনার নীল-সাদা জার্সি। অনেকের হাতে ছিল আর্জেন্টিনার পতাকা, ব্যানার এবং প্রিয় ফুটবলারদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড।
আরও পড়ুন, আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, সাড়ে তিন বছর পর বহুল আলোচিত মামলার রায়
ভুভুজেলার শব্দ, আর্জেন্টিনা-আর্জেন্টিনা এবং মেসি-মেসি স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে ফুটবলপ্রেমীরা এতে যোগ দেন।আর্জেন্টিনা সমর্থক মো. লালন শেখ বলেন, ফুটবল শুধুই খেলা নয়, এটি আবেগের নাম। আর সেই আবেগের বড় অংশ জুড়ে রয়েছে আর্জেন্টিনা। কোটালীপাড়ার মানুষের ভালোবাসা আজকের এই শোভাযাত্রায় ফুটে উঠেছে।বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের এমন আয়োজন স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।
বিষয় : উন্মাদনা রাস্তাজুড়ে আর্জেন্টিনা ভক্ত

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন