তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ডের পাইলটিং কর্মসূচির উদ্বোধন করতে শ্রীমঙ্গলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুর ১টার দিকে তাকে বহনকারী গাড়িবহর ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছায়।এর আগে সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা দেন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে তিনি সিলেট পৌঁছে সেখান থেকে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশে যাত্রা করেন।প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, দুপুর ১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এ কর্মসূচির আওতায় মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
আরও পড়ুন, হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রমের নতুন ধাপ শুরু আজ
সফরকে কেন্দ্র করে পুরো মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ মোড় ও স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।পরে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় দফা কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।দিনের শেষভাগে তিনি দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় যোগ দেবেন। পরে সিলেট হয়ে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
বিষয় : উদ্বোধন ফ্যামিলি কার্ড শ্রীমঙ্গল

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন