দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৭ জুন ২০২৬

গার্মেন্টস থেকে সংসদ সবখানেই বাড়ছে নারীর অবদান

হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

জাতীয় সংসদসহ দেশের প্রায় সব খাতেই নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।বুধবার স্পিকারের কার্যালয়ে ইউএন উইমেন বাংলাদেশের প্রতিনিধি গীতাঞ্জলি সিংহের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন।স্পিকার বলেন, বাংলাদেশের গার্মেন্টস খাতসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে জাতীয় সংসদে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে ৪৯ জন নারী সদস্য সক্রিয়ভাবে অধিবেশনে অংশ নিচ্ছেন। চিকিৎসক, প্রকৌশলী, অর্থনীতিবিদ ও আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী নারীরা সংসদে প্রতিনিধিত্ব করছেন।তিনি আরও বলেন, নারী ও শিশুদের প্রতি যেকোনো ধরনের সহিংসতার ঘটনায় সরকার অত্যন্ত 

আরো পড়ুন বিএনপির পরিকল্পনা জনগণের পরিকল্পনা, ভেস্তে দিতে চাইলে সতর্ক থাকুন

সংবেদনশীল। এ প্রসঙ্গে আলোচিত শিশু রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি।অসচ্ছল পরিবারের নারীদের ক্ষমতায়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন স্পিকার। তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচি নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বৈঠকে ইউএন উইমেন বাংলাদেশের প্রতিনিধি গীতাঞ্জলি সিংহ বলেন, নারী অধিকার, জেন্ডার সমতা, রাজনৈতিক অংশগ্রহণ এবং নারী-শিশুর ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে রয়েছে।

বিষয় : জাতীয় সংসদসহ সব খাতেই নারীর অংশগ্রহণ আগে বেড়েছে বলে জানিয়েছেন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

গার্মেন্টস থেকে সংসদ সবখানেই বাড়ছে নারীর অবদান

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

জাতীয় সংসদসহ দেশের প্রায় সব খাতেই নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।বুধবার স্পিকারের কার্যালয়ে ইউএন উইমেন বাংলাদেশের প্রতিনিধি গীতাঞ্জলি সিংহের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন।স্পিকার বলেন, বাংলাদেশের গার্মেন্টস খাতসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে জাতীয় সংসদে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে ৪৯ জন নারী সদস্য সক্রিয়ভাবে অধিবেশনে অংশ নিচ্ছেন। চিকিৎসক, প্রকৌশলী, অর্থনীতিবিদ ও আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী নারীরা সংসদে প্রতিনিধিত্ব করছেন।তিনি আরও বলেন, নারী ও শিশুদের প্রতি যেকোনো ধরনের সহিংসতার ঘটনায় সরকার অত্যন্ত 

আরো পড়ুন বিএনপির পরিকল্পনা জনগণের পরিকল্পনা, ভেস্তে দিতে চাইলে সতর্ক থাকুন

সংবেদনশীল। এ প্রসঙ্গে আলোচিত শিশু রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি।অসচ্ছল পরিবারের নারীদের ক্ষমতায়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন স্পিকার। তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচি নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বৈঠকে ইউএন উইমেন বাংলাদেশের প্রতিনিধি গীতাঞ্জলি সিংহ বলেন, নারী অধিকার, জেন্ডার সমতা, রাজনৈতিক অংশগ্রহণ এবং নারী-শিশুর ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত