দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৭ জুন ২০২৬

শাপলা চত্বর মামলায় জিজ্ঞাসাবাদে মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।বুধবার তদন্ত সংস্থার কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের সময় তারা নিজেদের দায় অস্বীকার করে দাবি করেছেন, তারা ঊর্ধ্বতন নির্দেশনা অনুযায়ী কাজ করেছেন।তদন্ত কর্মকর্তারা ৫ আগস্টের আগের বিভিন্ন সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজ দেখালে মোজাম্মেল বাবু দাবি করেন,

আরও পড়ুন, বিশাল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারবেন শিক্ষকরাই: শিক্ষামন্ত্রী

 সেসব ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।এদিকে প্রসিকিউশনের অভিযোগ, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা তথ্য প্রচার এবং হত্যাকাণ্ডের প্রকৃত চিত্র আড়াল করতে ভূমিকা রেখেছিলেন অভিযুক্তরা।তদন্ত সংস্থা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে এবং প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।আলোচিত এই মামলাটি ঘিরে রাজনৈতিক ও গণমাধ্যম অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিষয় : মামলা জিজ্ঞাসাবাদ মোজাম্মেল ও ফারজানা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

শাপলা চত্বর মামলায় জিজ্ঞাসাবাদে মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।বুধবার তদন্ত সংস্থার কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের সময় তারা নিজেদের দায় অস্বীকার করে দাবি করেছেন, তারা ঊর্ধ্বতন নির্দেশনা অনুযায়ী কাজ করেছেন।তদন্ত কর্মকর্তারা ৫ আগস্টের আগের বিভিন্ন সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজ দেখালে মোজাম্মেল বাবু দাবি করেন,

আরও পড়ুন, বিশাল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারবেন শিক্ষকরাই: শিক্ষামন্ত্রী

 সেসব ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।এদিকে প্রসিকিউশনের অভিযোগ, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা তথ্য প্রচার এবং হত্যাকাণ্ডের প্রকৃত চিত্র আড়াল করতে ভূমিকা রেখেছিলেন অভিযুক্তরা।তদন্ত সংস্থা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে এবং প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।আলোচিত এই মামলাটি ঘিরে রাজনৈতিক ও গণমাধ্যম অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত