দেশের বিশাল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, দেশের জনসংখ্যা একটি বড় সম্পদ। তবে এ সম্পদকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হলে শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপরও গুরুত্ব দিতে হবে।
আরও পড়ুন ,মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তিনি জানান, শিক্ষা খাতে সরকারের বরাদ্দ কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করার ওপর জোর দেন তিনি।ড. মিলন বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু পাঠদান নয়, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও অনুপ্রেরণা দেওয়াও। ডিনস অ্যাওয়ার্ড শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি সমাজের জন্য কাজ করতে উৎসাহিত করবে।তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সিলেবাস ও কারিকুলাম সংস্কারের কাজ শুরু হয়েছে। সংস্কৃতি ও ধর্মীয় শিক্ষা ক্ষেত্রেও আরও মনোযোগ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের মোট ১০৪ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন