দৈনিক সংবাদ দিগন্ত

দিনে দুইবার অধিবেশন ১৩৩ অধ্যাদেশ বিল রূপান্তরের লক্ষ্যে স্পেশাল ব্যবস্থা

জাতীয় সংসদ ১৩৩টি অধ্যাদেশকে আইন আকারে রূপান্তরের জন্য এখন থেকে দিনে দুই বেলা অধিবেশন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।আজ মঙ্গলবার থেকে সকাল ও বিকেল—দুই সেশনে সংসদ কার্যক্রম চলবে। চিফ হুইপ নুরুল ইসলাম জানিয়েছেন, এই উদ্যোগ সময় স্বল্পতার কারণে নেওয়া হয়েছে।এতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ইতিমধ্যে ৯টি অধ্যাদেশ বিল আকারে পাস হয়েছে। গতকাল, ৬ এপ্রিল, সাতটি বিল পাস হয়েছে। একইদিনে আরও তিনটি বিল উত্থাপিত হয়েছে,আরো পড়ুন ,নির্বাচনের পর ২৭ এপ্রিল প্রথম যশোর সফরে তারেক রহমানতবে বিরোধী দলের আপত্তির কারণে এগুলো পরবর্তী কার্যদিবসে আলোচনা শেষে পাস হতে পারে।সংসদীয় সাংবিধানিক বাধ্যবাধকতায় আগামী ১২ তারিখের মধ্যে সব অধ্যাদেশ বিল আকারে পাস করতে হবে।চিফ হুইপ নুরুল ইসলাম জানান, প্রথম সেশন শুরু হবে সকাল সাড়ে ১০টায়, আর দ্বিতীয় সেশন শুরু হবে বিকেল সাড়ে ৩টায়। প্রয়োজনে শুক্রবারও অধিবেশন চলার প্রস্তুতি রাখা হয়েছে।

দিনে দুইবার অধিবেশন ১৩৩ অধ্যাদেশ বিল রূপান্তরের লক্ষ্যে স্পেশাল ব্যবস্থা