দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৭ জুন ২০২৬

বিশ্বকাপে শুরুতেই অস্ট্রিয়ার গোল, চাপের মুখে জর্ডান

বিশ্বকাপে শুরুতেই অস্ট্রিয়ার গোল

চলমান বিশ্বকাপের ‘জে’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে জর্ডানের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখাচ্ছে অস্ট্রিয়া। ম্যাচের ২১তম মিনিটে গোল করে এগিয়ে যায় রালফ র‍্যাংকনিকের দল।সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ম্যাচে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে জর্ডানের জালে বল পাঠান রোমানো স্মিড। এই গোলে প্রথমার্ধে ১–০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে অস্ট্রিয়া।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় জর্ডানকে চাপে রাখে অস্ট্রিয়া। বল দখল ও আক্রমণ—দুই দিকেই আধিপত্য ছিল ইউরোপীয় দলটির।বিশ্বকাপে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো অংশ নেওয়া অস্ট্রিয়ার লক্ষ্য ১৯৫৪ সালের পর আবারও নকআউট পর্বে জায়গা করে নেওয়া। 

আরও  পড়ুন , ২০০তম ম্যাচে স্বর্ণালি রাত, হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলেন মেসি 

অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে নেমে জর্ডানের লক্ষ্য ছিল রূপকথা লিখে এগিয়ে যাওয়া।তবে দুই দলের জন্যই চ্যালেঞ্জ আরও কঠিন করেছে গ্রুপের শক্ত প্রতিপক্ষ আর্জেন্টিনা ও আলজেরিয়ার উপস্থিতি।অস্ট্রিয়ার কোচ রালফ র‍্যাংকনিকের অধীনে দলটি উচ্চগতির প্রেসিং ফুটবলে দারুণ কার্যকর হয়ে উঠেছে। অন্যদিকে জর্ডান সাম্প্রতিক ফর্মে কিছুটা ভুগছে, শেষ কয়েকটি ম্যাচে জয়হীন রয়েছে দলটি।দুই দলই গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড়কে ইনজুরির কারণে পাচ্ছে না, যা ম্যাচের ভারসাম্যে প্রভাব ফেলছে।প্রথমার্ধ শেষে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখাই এখন অস্ট্রিয়ার মূল লক্ষ্য।

বিষয় : বিশ্বকাপ জর্ডান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

বিশ্বকাপে শুরুতেই অস্ট্রিয়ার গোল, চাপের মুখে জর্ডান

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

চলমান বিশ্বকাপের ‘জে’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে জর্ডানের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখাচ্ছে অস্ট্রিয়া। ম্যাচের ২১তম মিনিটে গোল করে এগিয়ে যায় রালফ র‍্যাংকনিকের দল।সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ম্যাচে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে জর্ডানের জালে বল পাঠান রোমানো স্মিড। এই গোলে প্রথমার্ধে ১–০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে অস্ট্রিয়া।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় জর্ডানকে চাপে রাখে অস্ট্রিয়া। বল দখল ও আক্রমণ—দুই দিকেই আধিপত্য ছিল ইউরোপীয় দলটির।বিশ্বকাপে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো অংশ নেওয়া অস্ট্রিয়ার লক্ষ্য ১৯৫৪ সালের পর আবারও নকআউট পর্বে জায়গা করে নেওয়া। 

আরও  পড়ুন , ২০০তম ম্যাচে স্বর্ণালি রাত, হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলেন মেসি 

অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে নেমে জর্ডানের লক্ষ্য ছিল রূপকথা লিখে এগিয়ে যাওয়া।তবে দুই দলের জন্যই চ্যালেঞ্জ আরও কঠিন করেছে গ্রুপের শক্ত প্রতিপক্ষ আর্জেন্টিনা ও আলজেরিয়ার উপস্থিতি।অস্ট্রিয়ার কোচ রালফ র‍্যাংকনিকের অধীনে দলটি উচ্চগতির প্রেসিং ফুটবলে দারুণ কার্যকর হয়ে উঠেছে। অন্যদিকে জর্ডান সাম্প্রতিক ফর্মে কিছুটা ভুগছে, শেষ কয়েকটি ম্যাচে জয়হীন রয়েছে দলটি।দুই দলই গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড়কে ইনজুরির কারণে পাচ্ছে না, যা ম্যাচের ভারসাম্যে প্রভাব ফেলছে।প্রথমার্ধ শেষে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখাই এখন অস্ট্রিয়ার মূল লক্ষ্য।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত