ভোলার আলোচিত সুমাইয়া আক্তার মিতু হত্যার প্ররোচনা মামলায় পলাতক থাকা প্রধান আসামি স্বামী মো. সোহাগসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। চট্টগ্রামের ইপিজেড এলাকায় যৌথ অভিযানে তাদের আটক করা হয়।বুধবার সকালে র্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার মেজর রওনক জাহান সরকার এ তথ্য নিশ্চিত করেন।এর আগে মঙ্গলবার বিকেলে র্যাব-৮ ভোলা ক্যাম্প ও র্যাব-৭ চট্টগ্রামের যৌথ অভিযানে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য দুইজন হলেন—মিতুর শাশুড়ি মোসা. কহিনুর বেগম এবং খালাশাশুড়ি মোসা. মুক্তা আক্তার।র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ জুন ভোলা সদর মডেল থানায় গৃহবধূ মিতু হত্যার প্ররোচনায় একটি মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন, উর্বর কৃষিজমি কাটায় মোবাইল কোর্টের অভিযান: বিএনপি নেতা ইউপি সদস্যকে ২ লাখ টাকা জরিমানা
ঘটনার পর থেকেই র্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।পরে র্যাব-৮ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে চট্টগ্রামের ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের চট্টগ্রামের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।র্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে এবং পরবর্তী কার্যক্রমের জন্য ভোলা সদর থানাকে অবহিত করা হয়েছে।উল্লেখ্য, গত ৩ জুন ভোলা শহরের উকিলপাড়ার একটি ভাড়া বাসার ফ্ল্যাট থেকে সুমাইয়া আক্তার মিতুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা ভোলা সদর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। এরপর থেকেই আসামিরা পলাতক ছিলেন।
বিষয় : আসামি র্যাবের জাল মিতু হত্যা

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন