প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ১৫ জুন পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৬১ শতাংশ বেশি।মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের ১৫ জুন পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ এই পরিমাণে পৌঁছায়। এর আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৮ দশমিক ৯৯ বিলিয়ন ডলার।বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, শুধু ১৫ জুন একদিনেই প্রবাসীরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ৮২ দশমিক ৫৫ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।
আরও পড়ুন , হরমুজ প্রণালি খুলে দেওয়ার খবরে তেলের দামে বড় পতন, ৩ মাসের মধ্যে সর্বনিম্নে বাজার
চলতি জুন মাসের প্রথম ১৫ দিনে মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ১ হাজার ৬২৩ দশমিক ৮৬ মিলিয়ন ডলার, যা বৈদেশিক মুদ্রার বাজারে ইতিবাচক ভূমিকা রাখছে।অর্থনীতিবিদদের মতে, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়তা করছে এবং সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রবাসী আয় বাড়াতে সরকারের নীতি সহায়তা এবং ব্যাংকিং চ্যানেলে লেনদেন সহজীকরণের প্রভাবও এই প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন