গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ৫ আগস্ট ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্ত, গ্রেপ্তারি পরোয়ানা এবং মহানগর পুলিশ (জিএমপি) অধ্যাদেশ সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় ডাকাতির প্রস্তুতির অভিযোগে চারজন এজাহারভুক্ত আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, তিনটি চাকু এবং একটি লোহার রড উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়।আরও পড়ুন , নরসিংদীতে চাঁদা না পেয়ে ড্রেন নির্মাণে বাধা, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সহ গ্রেফতার ৩এছাড়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে। অন্যদিকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন এবং জিএমপি অধ্যাদেশে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।বাসন থানা পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশের পক্ষ থেকে অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানানো হয়েছে।