দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

শেয়ারবাজারে লেনদেনের সময় বাড়ছে, ডিএসইর নতুন সূচি কার্যকর কাল থেকে

শেয়ারবাজারে লেনদেনের সময় বাড়ছে

শেয়ারবাজারে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বুধবার (১৭ জুন) থেকে শেয়ারবাজারে লেনদেনের সময় ৫ মিনিট বাড়ানো হচ্ছে।ডিএসই সূত্রে জানা গেছে, বর্তমানে শেয়ারবাজারে নিয়মিত লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত চলে। তবে নতুন সূচি অনুযায়ী, এখন থেকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।এর ফলে মূল লেনদেনের সময়ের সঙ্গে পোস্ট ক্লোজিং সেশনেও পরিবর্তন আনা হয়েছে। 

আরও  পড়ুন, বাজারে সরবরাহ স্বাভাবিক, মূল্যবৃদ্ধির প্রবণতা নেই: প্রতিমন্ত্রী

আগে যেখানে ৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন ছিল, সেখানে এখন এটি বাড়িয়ে ১০ মিনিট করা হয়েছে।নতুন নিয়ম অনুযায়ী, নিয়মিত লেনদেন শেষ হওয়ার পর দুপুর ২টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন চলবে। তবে এই সময়ে বিনিয়োগকারীরা নতুন মূল্য প্রস্তাব দিতে পারবেন না, শুধুমাত্র ক্লোজিং প্রাইসে ক্রয়-বিক্রয়ের সুযোগ থাকবে।বাজার বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের ফলে লেনদেন ব্যবস্থায় কিছুটা স্থিতিশীলতা আসতে পারে এবং বাজার কার্যক্রম আরও স্বচ্ছ হবে।ডিএসই কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নতুন সময়সূচি বিনিয়োগকারীদের জন্য সুবিধাজনক হবে এবং বাজার পরিচালনায় ইতিবাচক প্রভাব ফেলবে।

বিষয় : নতুন সিদ্ধান্ত শেয়ারবাজারে নতুন সূচি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

শেয়ারবাজারে লেনদেনের সময় বাড়ছে, ডিএসইর নতুন সূচি কার্যকর কাল থেকে

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

শেয়ারবাজারে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বুধবার (১৭ জুন) থেকে শেয়ারবাজারে লেনদেনের সময় ৫ মিনিট বাড়ানো হচ্ছে।ডিএসই সূত্রে জানা গেছে, বর্তমানে শেয়ারবাজারে নিয়মিত লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত চলে। তবে নতুন সূচি অনুযায়ী, এখন থেকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।এর ফলে মূল লেনদেনের সময়ের সঙ্গে পোস্ট ক্লোজিং সেশনেও পরিবর্তন আনা হয়েছে। 

আরও  পড়ুন, বাজারে সরবরাহ স্বাভাবিক, মূল্যবৃদ্ধির প্রবণতা নেই: প্রতিমন্ত্রী

আগে যেখানে ৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন ছিল, সেখানে এখন এটি বাড়িয়ে ১০ মিনিট করা হয়েছে।নতুন নিয়ম অনুযায়ী, নিয়মিত লেনদেন শেষ হওয়ার পর দুপুর ২টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন চলবে। তবে এই সময়ে বিনিয়োগকারীরা নতুন মূল্য প্রস্তাব দিতে পারবেন না, শুধুমাত্র ক্লোজিং প্রাইসে ক্রয়-বিক্রয়ের সুযোগ থাকবে।বাজার বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের ফলে লেনদেন ব্যবস্থায় কিছুটা স্থিতিশীলতা আসতে পারে এবং বাজার কার্যক্রম আরও স্বচ্ছ হবে।ডিএসই কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নতুন সময়সূচি বিনিয়োগকারীদের জন্য সুবিধাজনক হবে এবং বাজার পরিচালনায় ইতিবাচক প্রভাব ফেলবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত