আসন্ন সাভার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৬-কে কেন্দ্র করে ইতিমধ্যেই জমে উঠেছে স্থানীয় রাজনীতির মাঠ। ইউনিয়নজুড়ে এখন নতুন নেতৃত্বের হাওয়া, সাধারণ মানুষের মুখে মুখে পরিবর্তনের গুনগুন। এই নির্বাচনী লড়াইয়ে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন সাভারের দেওগাঁও, চাপাইন ও সিআরপি এলাকার ঐতিহ্যবাহী ‘পাঠান বংশের’ যোগ্য উত্তরসূরি, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজপথের পরীক্ষিত জননেতা ইমতিয়াজ আহম্মেদ শাহীন।পেশাগত জীবনে একজন সফল ব্যবসায়ী হলেও জনমানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া এবং নিঃস্বার্থ সমাজসেবার ব্রত নিয়ে তিনি সাভার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন , কংস নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, যৌন নির্যাতন ও হত্যার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার
নির্বাচনী মূল দর্শন ও স্লোগান:
"ক্ষমতার জন্য রাজনীতি নয়; মানুষের সেবা ও অধিকার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য।"
কলেজ জীবন থেকে শুরু: রাজপথের এক ত্যাগী ও সংগ্রামমুখর লড়াকু সৈনিক
ইমতিয়াজ আহম্মেদ শাহীনের রাজনৈতিক জীবনের ভিত্তি গড়ে ওঠে ১৯৯৫ সালে সাভার উপজেলা ছাত্রদলের মাধ্যমে। তৎকালীন সাভার কলেজ (বর্তমান সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ)-এর ছাত্র রাজনীতিতে তিনি ছিলেন একজন তুখোড়, অকুতোভয় ও নিবেদিতপ্রাণ ছাত্রনেতা। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে রাজপথের অগ্রভাগে থেকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। শুধু রাজনীতিই নয়, ছাত্রজীবন থেকেই তিনি ক্রীড়া, নানামুখী সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং স্কুল জীবনে দলনেতা হিসেবে বিতর্ক প্রতিযোগিতায় দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
আরও পড়ুন , সালিশে উত্তেজনা, দেশীয় অস্ত্রের হামলায় প্রাণ গেল শ্রমিক দলের নেতার
বিগত ১৭ বছরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওনার ওপর নেমে এসেছে অসংখ্য মামলা, হামলা ও চরম জুলুম-নির্যাতন। দলের আদর্শ এবং জনগণের অধিকার রক্ষার লড়াইয়ে অবতীর্ণ হতে গিয়ে একাধিক মিথ্যা ও রাজনৈতিক মামলায় তাকে দীর্ঘ দিন কারাবরণ করতে হয়েছে। অধিকার আদায়ের এই কঠিন আন্দোলনে পরিবারকে ঠিকমতো সময় দিতে পারেননি, এমনকি বছরের পর বছর জঙ্গল ও প্রতিকূল নোংরা পরিবেশেও রাত কাটাতে হয়েছে ওনাকে। তবে কোনো ভয়ভীতি, অত্যাচার বা প্রলোভনই তাকে জনগণের অধিকার আদায়ের লড়াই থেকে এক চুলও বিচ্যুত করতে পারেনি।
সংগঠনকে শক্তিশালী করতে ওনার অতীত ও বর্তমান দায়িত্বসমূহ:
তৃণমূল থেকে উঠে এসে নিজের যোগ্যতা ও ত্যাগের মাধ্যমে তিনি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন:
মানবকল্যাণ ও সর্বজনীন সামাজিক কর্মকাণ্ডের এক উজ্জ্বল দৃষ্টান্ত:
রাজনীতির বাইরেও ইমতিয়াজ আহম্মেদ শাহীন একজন মানবিক মানুষ হিসেবে ইউনিয়নবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দেওগাঁও বাজার কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একজন আজীবন সদস্য এবং আন্তর্জাতিক সামাজিক সংগঠন লায়ন ক্লাবের সদস্য ছিলেন। দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানবকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ঈদগাহের পাশাপাশি গির্জা, মন্দির ও শ্মশানের উন্নয়নসহ সমাজের অসহায়, দরিদ্র, বিধবা ও দুস্থ মানুষের পাশে আর্থিক ও মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন।
অবকাঠামো ও জলাবদ্ধতা দূরীকরণ: ভাঙাচোরা রাস্তাঘাটের দ্রুত টেকসই উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হবে।
নারীর ক্ষমতায়ন: প্রত্যন্ত অঞ্চলের মেধাবী নারী শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্বল্পমেয়াদি আইসিটি বা কম্পিউটার কোর্সের ব্যবস্থা করা হবে, যেন নারীরা ঘরে বসেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন।
বেকারত্ব দূরীকরণ ও কারিগরি শিক্ষা: বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে বহুমুখী কারিগরি ও বৃত্তিমূলক (স্বল্পমেয়াদি) প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
সাভার সদর ইউনিয়নবাসীর প্রতি আকুল আবেদন জানিয়ে ইমতিয়াজ আহম্মেদ শাহীন বলেন:
"এই মাটি আমার পরিচয়, এই মানুষই আমার সাহস ও শক্তির প্রধান উৎস। আমার স্বপ্ন—আমার ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, ধৈর্য ও ন্যায়ভিত্তিক আচরণ দিয়ে যতদিন বেঁচে আছি আপনাদের সেবা করে যাবো। আপনাদের দুঃখ-কষ্ট নিজের কাঁধে তুলে নিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাভার সদর ইউনিয়নকে এমন একটি সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই, যা সারা দেশের বুকে উদাহরণ হিসেবে আলোচিত হবে। আপনাদের পবিত্র আমানত ও বিশ্বাসের সর্বোচ্চ সম্মান ও মর্যাদা রক্ষা করবো, ইনশাআল্লাহ।"
আরও পড়ুন, গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে বেঞ্চ সংকট: তীব্র গরমে এক বেঞ্চে ৫ শিক্ষার্থী, ভোগান্তিতে শিক্ষার্থীরা
আসন্ন ২০২৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাভার সদর ইউনিয়নের আপামর জনসাধারণ একজন পরীক্ষিত, সৎ এবং যোগ্য অভিভাবক হিসেবে ইমতিয়াজ আহম্মেদ শাহীন-কে চেয়ারম্যান পদে দেখতে চান। পরিবর্তনের এই মিছিলে শামিল হয়ে সাভার ইউনিয়নকে নতুন আশার আলোয় সাজিয়ে তুলতে সর্বস্তরের ভোটাররা এখন ঐক্যবদ্ধ।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন