সাধারণত যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা কিংবা বৈশ্বিক সংকট দেখা দিলে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকে পড়েন। ফলে বেড়ে যায় স্বর্ণের দাম। তবে এবার মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেও দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। যুদ্ধ চললেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমছে।বাজার বিশ্লেষকদের মতে, এর প্রধান কারণ হলো বৈশ্বিক মুদ্রাস্ফীতি ও সুদহার নিয়ে অনিশ্চয়তা। বিনিয়োগকারীদের আশঙ্কা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমানোর পরিবর্তে আরও বাড়াতে পারে। আর উচ্চ সুদের হার স্বর্ণের জন্য সাধারণত নেতিবাচক সংকেত হিসেবে বিবেচিত হয়।
নতুন বাজেটের পরও অস্থির নিত্যপণ্যের বাজারবিশেষজ্ঞরা বলছেন, স্বর্ণ কোনো লভ্যাংশ বা সুদ দেয় না। তাই সুদহার বেশি থাকলে বিনিয়োগকারীরা স্বর্ণের বদলে ব্যাংক আমানত, বন্ড কিংবা ডলারভিত্তিক সম্পদে বেশি আগ্রহ দেখান।এদিকে হরমুজ প্রণালিতে অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এতে বিশ্বব্যাপী মূল্যস্ফীতির চাপ বাড়ছে। একই সঙ্গে শক্তিশালী ডলারও স্বর্ণের বাজারে চাপ তৈরি করছে।বিশ্লেষকদের ধারণা, সামনের দিনগুলোতে স্বর্ণের দাম মূলত যুদ্ধের চেয়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদহার নীতির ওপর বেশি নির্ভর করবে।
বিষয় : শক্তিশালী নিম্নমুখী স্বর্ণের দর শক্তিশালী

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন