রাজধানীকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নতুন উদ্যোগ নিয়েছে। এখন থেকে ডিএনসিসির ১০টি অঞ্চলে পরিচ্ছন্নতাকর্মীরা দিন ও রাত—দুই শিফটে কাজ করবেন।এক সভায় ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানান, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে ২৬টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে উন্মুক্ত দরপত্র প্রক্রিয়া চলমান রয়েছে।তিনি বলেন, প্রধান সড়কে জমে থাকা বর্জ্য দ্রুত অপসারণে কুইক রেসপন্স টিম (QRT) ও মোবাইল টিম গঠন করা হয়েছে। নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে কোথাও বর্জ্যের স্তূপ জমতে দেওয়া হবে না।
আরও পড়ুন , মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৬২২ জন, নিহতদের ৩৭ শতাংশ
ডিএনসিসি আরও জানিয়েছে, বর্জ্য পরিবহনের ভ্যান সার্ভিসকে সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আধুনিক কম্প্যাক্টর ও হুক-লিফট ট্রাকসহ নতুন যানবাহন যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে আমিনবাজার ল্যান্ডফিল সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিদিন প্রায় ৩ হাজার টন বর্জ্য ব্যবহার করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।ডিএনসিসি প্রশাসক নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। গণমাধ্যম ও সামাজিক সচেতনতার মাধ্যমে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ বাস্তবায়ন সম্ভব হবে।
বিষয় : পরিচ্ছন্নতা নতুন উদ্যোগ উত্তর সিটি

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন