দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১২ জুন ২০২৬

মধুমতি এক্সপ্রেসের ছাদে রক্তাক্ত মরদেহ, কুষ্টিয়ায় যুবকের মর্মান্তিক মৃত্যু

জংশনে মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশনে মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেন পোড়াদহ জংশনে পৌঁছালে ট্রেনের ছাদে ওই যুবকের মরদেহ দেখতে পান রেলওয়ে কর্মীরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।নিহত যুবকের নাম মজমুল হক। তিনি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার নরসিংহ মধ্যপাড়া গ্রামের হাচেন আলীর ছেলে। তার বয়স ছিল ১৯ বছর।

আরও  পড়ুন, কসবায় পৌরসভার কৃষ্ণপুর গ্রামে খাটের নিচ থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার, নারী আটক

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের ছাদে ভ্রমণের সময় কোনো রেলসেতু বা উঁচু স্থাপনার সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে।পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

বিষয় : মর্মান্তিক মৃত্যু ট্রেনের ছাদ রক্তাক্ত মরদেহ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৩ জুন ২০২৬

মধুমতি এক্সপ্রেসের ছাদে রক্তাক্ত মরদেহ, কুষ্টিয়ায় যুবকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশনে মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেন পোড়াদহ জংশনে পৌঁছালে ট্রেনের ছাদে ওই যুবকের মরদেহ দেখতে পান রেলওয়ে কর্মীরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।নিহত যুবকের নাম মজমুল হক। তিনি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার নরসিংহ মধ্যপাড়া গ্রামের হাচেন আলীর ছেলে। তার বয়স ছিল ১৯ বছর।

আরও  পড়ুন, কসবায় পৌরসভার কৃষ্ণপুর গ্রামে খাটের নিচ থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার, নারী আটক

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের ছাদে ভ্রমণের সময় কোনো রেলসেতু বা উঁচু স্থাপনার সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে।পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত