দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, প্রাণ গেল চারজনের

টাঙ্গাইলের সখীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

টাঙ্গাইলের সখীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী একটি পিকআপ ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।মঙ্গলবার ভোর ৪টার দিকে সংঘটিত এ দুর্ঘটনায় পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই মারা যান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।সখীপুর থানার এএসআই মো. আল মামুন জানান, 

আরও পড়ুন, নতুন কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বিসিবিতে পদত্যাগ

ভোরে কালিয়া ঘোনারচালা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপ সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা চারজনের মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতদের পরিচয় শনাক্ত এবং স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।পুলিশ জানিয়েছে, নিহতদের পরিবারের সদস্যরা থানায় পৌঁছানোর পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও  পড়ুন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত অর্ধশতাধিক

বিষয় : সড়ক দুর্ঘটনা ট্রাকে পিকআপ চারজন নিহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১০ জুন ২০২৬

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, প্রাণ গেল চারজনের

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী একটি পিকআপ ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।মঙ্গলবার ভোর ৪টার দিকে সংঘটিত এ দুর্ঘটনায় পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই মারা যান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।সখীপুর থানার এএসআই মো. আল মামুন জানান, 

আরও পড়ুন, নতুন কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বিসিবিতে পদত্যাগ

ভোরে কালিয়া ঘোনারচালা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপ সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা চারজনের মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতদের পরিচয় শনাক্ত এবং স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।পুলিশ জানিয়েছে, নিহতদের পরিবারের সদস্যরা থানায় পৌঁছানোর পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও  পড়ুন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত অর্ধশতাধিক

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত