দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৮ জুন ২০২৬

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত অর্ধশতাধিক

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা,

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে আবারও প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা।সোমবার দুপুর সোয়া ২টার দিকে চকরিয়ার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া ঢালায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে কক্সবাজারগামী ‘এভারগ্রীন’ এসি বাস এবং ‘চকরিয়া সার্ভিস’ নামের একটি মিনিবাস।সংঘর্ষের তীব্রতায় মিনিবাসটি দুমড়ে-মুচড়ে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিনিবাসের ছাদ ছিটকে সড়কে পড়ে যায় এবং গাড়ির মূল অংশ রাস্তার পাশের ফুটপাতে গিয়ে পড়ে।অন্যদিকে এভারগ্রীন বাসটির সামনের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়।

আরও  পড়ুন, ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

 আহত হন অন্তত ৫০ জন যাত্রী। আহতদের মালুমঘাট, চকরিয়া ও আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, আহতদের মধ্যে চালক, হেলপার ও কয়েকজন নারী যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।মাহবুব, অফিসার ইনচার্জ, মালুমঘাট হাইওয়ে থানা"দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে এবং বহু যাত্রী আহত হয়েছেন। বাস দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।"পুলিশ বলছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। বাস দুটি জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও  পড়ুন, কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেনের নেতৃত্বে সফল অভিযান: ৫২ বোতল বিদেশি মদসহ ৩ জন গ্রেপ্তার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত অর্ধশতাধিক

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে আবারও প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা।সোমবার দুপুর সোয়া ২টার দিকে চকরিয়ার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া ঢালায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে কক্সবাজারগামী ‘এভারগ্রীন’ এসি বাস এবং ‘চকরিয়া সার্ভিস’ নামের একটি মিনিবাস।সংঘর্ষের তীব্রতায় মিনিবাসটি দুমড়ে-মুচড়ে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিনিবাসের ছাদ ছিটকে সড়কে পড়ে যায় এবং গাড়ির মূল অংশ রাস্তার পাশের ফুটপাতে গিয়ে পড়ে।অন্যদিকে এভারগ্রীন বাসটির সামনের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়।

আরও  পড়ুন, ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

 আহত হন অন্তত ৫০ জন যাত্রী। আহতদের মালুমঘাট, চকরিয়া ও আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, আহতদের মধ্যে চালক, হেলপার ও কয়েকজন নারী যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।মাহবুব, অফিসার ইনচার্জ, মালুমঘাট হাইওয়ে থানা"দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে এবং বহু যাত্রী আহত হয়েছেন। বাস দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।"পুলিশ বলছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। বাস দুটি জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও  পড়ুন, কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেনের নেতৃত্বে সফল অভিযান: ৫২ বোতল বিদেশি মদসহ ৩ জন গ্রেপ্তার

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত