দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৭ জুন ২০২৬

এলপিজি বাজারে বড় পরিবর্তনের আভাস, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথে বাংলাদেশ

এলপিজি বাজারে বড় পরিবর্তনের আভাস,

দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে যুক্তরাষ্ট্র থেকে বছরে ১০ লাখ টনের বেশি এলপিজি আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি চুক্তির খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।চুক্তি স্বাক্ষরের জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল আজ যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে। প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, যিনি সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন।জ্বালানি বিভাগ বলছে, মধ্যপ্রাচ্যসহ অন্যান্য উৎসের তুলনায় যুক্তরাষ্ট্রে এলপিজির দাম তুলনামূলক কম। ফলে সেখান থেকে আমদানি করা গেলে দেশের ভোক্তারা উপকৃত হতে পারেন।

আরও পড়ুন , ১১ মাসে ৯ মাসই রপ্তানি আয় কমেছে, বাড়ছে অর্থনীতির উদ্বেগ

 একই সঙ্গে সরকারি পর্যায়ে এলপিজি সরবরাহ শুরু হলে বাজারে প্রতিযোগিতা বাড়বে বলেও আশা করা হচ্ছে।আগামী ১২ বা ১৩ জুন চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে প্রতি মাসে ৪৫ হাজার টন এবং পরবর্তীতে ৭৫ হাজার টন এলপিজি আমদানির পরিকল্পনা রয়েছে সরকারের।তবে সংশ্লিষ্টরা বলছেন, পরিবহন ব্যয়, খালাস সুবিধা এবং আমদানি প্রক্রিয়ার বিভিন্ন বিষয় এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি। বিশেষ করে মাতারবাড়ি বন্দরে বড় জাহাজ থেকে এলপিজি খালাসের সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে।সরকারের দাবি, এই উদ্যোগ দীর্ঘমেয়াদে দেশের এলপিজি বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে প্রকৃত লাভ-ক্ষতির হিসাব এখনো বিশ্লেষণ করা হয়নি।

আরও  পড়ুন , ঈদের পর স্বস্তি সবজির বাজারে, কমেনি মাছ-মাংস-ডিমের দাম

বিষয় : চূড়ান্ত এলপিজি ভাগ্য পরিবর্তন চূড়ান্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৭ জুন ২০২৬

এলপিজি বাজারে বড় পরিবর্তনের আভাস, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে যুক্তরাষ্ট্র থেকে বছরে ১০ লাখ টনের বেশি এলপিজি আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি চুক্তির খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।চুক্তি স্বাক্ষরের জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল আজ যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে। প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, যিনি সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন।জ্বালানি বিভাগ বলছে, মধ্যপ্রাচ্যসহ অন্যান্য উৎসের তুলনায় যুক্তরাষ্ট্রে এলপিজির দাম তুলনামূলক কম। ফলে সেখান থেকে আমদানি করা গেলে দেশের ভোক্তারা উপকৃত হতে পারেন।

আরও পড়ুন , ১১ মাসে ৯ মাসই রপ্তানি আয় কমেছে, বাড়ছে অর্থনীতির উদ্বেগ

 একই সঙ্গে সরকারি পর্যায়ে এলপিজি সরবরাহ শুরু হলে বাজারে প্রতিযোগিতা বাড়বে বলেও আশা করা হচ্ছে।আগামী ১২ বা ১৩ জুন চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে প্রতি মাসে ৪৫ হাজার টন এবং পরবর্তীতে ৭৫ হাজার টন এলপিজি আমদানির পরিকল্পনা রয়েছে সরকারের।তবে সংশ্লিষ্টরা বলছেন, পরিবহন ব্যয়, খালাস সুবিধা এবং আমদানি প্রক্রিয়ার বিভিন্ন বিষয় এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি। বিশেষ করে মাতারবাড়ি বন্দরে বড় জাহাজ থেকে এলপিজি খালাসের সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে।সরকারের দাবি, এই উদ্যোগ দীর্ঘমেয়াদে দেশের এলপিজি বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে প্রকৃত লাভ-ক্ষতির হিসাব এখনো বিশ্লেষণ করা হয়নি।

আরও  পড়ুন , ঈদের পর স্বস্তি সবজির বাজারে, কমেনি মাছ-মাংস-ডিমের দাম

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত