চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় মাথায় সাদা কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার সকালে ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগর’ ব্যানারে আয়োজিত এ ঝটিকা কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, মিছিলটি বন্দর এলাকা থেকে শুরু হয়ে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে অগ্রসর হয়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের মাথায় কাফনের কাপড় বাঁধা ছিল।
আরও পড়ুন, বেলকুচিতে বাসচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪
ব্যানারে হামে শিশুমৃত্যু, শিশু ধর্ষণের বিচার এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদসংক্রান্ত বিভিন্ন স্লোগান ও দাবি লেখা দেখা যায়। একপর্যায়ে মিছিলটি আগ্রাবাদের বিদ্যুৎ ভবনের সামনে গিয়ে সমাবেশে রূপ নেয়। সেখানে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।ঘটনার ভিডিও প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমীনুর রশিদ জানিয়েছেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে।তিনি বলেন, জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং গ্রেপ্তারের প্রক্রিয়াও চলমান রয়েছে।
বিষয় : বিক্ষোভ আইনশৃঙ্খলা সাদা কাপড়

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন