দেশের শিল্প খাতে স্থবিরতা কাটিয়ে উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বন্ধ ও আংশিক সচল শিল্প পুনরায় চালুর লক্ষ্যে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।বৃহস্পতিবার (৪ জুন) রাতে জারি করা নীতিমালার নাম ‘বন্ধ শিল্প ও সেবা খাত–সহায়ক প্রাক্-অর্থায়ন স্কিম’।এই স্কিমের আওতায় বড় শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ২০০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে। সুদের হার নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ, যা বর্তমানে বাজারের স্বাভাবিক ঋণের তুলনায় প্রায় অর্ধেক।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে অর্থ নিয়ে ঋণ বিতরণ করবে। এর মাধ্যমে বন্ধ কারখানা পুনরায় চালু করা, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানি সম্প্রসারণকে লক্ষ্য করা হয়েছে।
আরও পড়ুন, মাসের শুরুতে রেমিট্যান্সে ধীরগতি, তিন দিনে এলো ৪৮৩ মিলিয়ন ডলার
নীতিমালায় বলা হয়েছে, শুধুমাত্র সেই প্রতিষ্ঠানগুলোই এই সুবিধা পাবে, যেগুলো আংশিক বা সম্পূর্ণ বন্ধ থাকলেও কার্যকর মূলধন পেলে আবার চালু হতে সক্ষম। একই সঙ্গে যেসব প্রতিষ্ঠান সচল থাকলেও পূর্ণ সক্ষমতায় যেতে পারছে না, তারাও অন্তর্ভুক্ত হবে।রপ্তানিমুখী ও প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি দক্ষ প্রতিষ্ঠান যদি বন্ধ কারখানা অধিগ্রহণ বা ইজারা নিয়ে পুনরায় চালু করতে চায়, তারাও এই সুবিধা পাবে।তবে খেলাপি ঋণ, অর্থপাচার বা অনিয়মে জড়িত প্রতিষ্ঠানের জন্য এই সুবিধা প্রযোজ্য হবে না।ঋণের অর্থ ব্যবহারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। শ্রমিক-কর্মচারীদের বেতন সরাসরি ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে। পাশাপাশি ইউটিলিটি বিল ও কাঁচামাল কেনার বাইরে অর্থ ব্যবহার করা যাবে না। পুরোনো ঋণ পরিশোধের জন্য এই অর্থ ব্যবহার নিষিদ্ধ।
আরও পড়ুন, ২৭ মাস পর বিদ্যুতের দাম বৃদ্ধি, বাড়তি চাপে পড়বেন কোটি কোটি গ্রাহক
বিষয় : কর্মসংস্থান উদ্যোগ উৎপাদন

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন