চলতি জুন মাসের প্রথম তিন দিনে দেশে ৪৮৩ দশমিক ০৫ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবাসী আয় প্রায় ২০ শতাংশ কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান রেমিট্যান্স প্রবাহের সর্বশেষ তথ্য প্রকাশ করেন।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুনের ১ থেকে ৩ তারিখ পর্যন্ত মোট ৪৮৩ দশমিক ০৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর মধ্যে শুধু ৩ জুন একদিনেই এসেছে ১১৬ দশমিক ৩১ মিলিয়ন ডলার।
আরও পড়ুন, ২৭ মাস পর বিদ্যুতের দাম বৃদ্ধি, বাড়তি চাপে পড়বেন কোটি কোটি গ্রাহক
অন্যদিকে, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ৬০৩ দশমিক ৫১ মিলিয়ন ডলার। ফলে চলতি বছরের জুনের শুরুতে রেমিট্যান্স প্রবাহে প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে।তবে সামগ্রিক চিত্রে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৩ জুন পর্যন্ত দেশে মোট ৩৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ২৫ শতাংশ বেশি। অর্থনীতিবিদদের মতে, বৈধ পথে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি পাওয়ায় বছরজুড়ে রেমিট্যান্সে ইতিবাচক ধারা বজায় রয়েছে।
আরও পড়ুন, মে মাসে রপ্তানি আয় কমলো ৭ শতাংশ, প্রধান কারণ পোশাক খাতে ধাক্কা
বিষয় : রেমিট্যান্স মার্কিন ডলার ২০ শতাংশ

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন