দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২২ জুলাই ২০২৬

আলমবিদিতর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের গংগাচড়া উপজেলার ৮ নম্বর আলমবিদিতর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন। তিনি ইউনিয়নবাসীর কাছে সমর্থন, সহযোগিতা ও দোয়া কামনা করে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। আব্দুল মতিন বলেন, একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনের জন্য ইউনিয়ন পর্যায়ে সুষম উন্নয়ন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আলমবিদিতর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল শ্রেণি-পেশার মানুষের সমর্থন ও ভোট প্রত্যাশা করছেন।তিনি বলেন, জনগণের সুখে-দুঃখে পাশে থাকা, সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করা এবং একটি জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য,

আরও  পড়ুন, আন্তর্জাতিক বৃত্তি ও বিশ্বসেরা জার্নালে গবেষণা এক বছরেই চবির ৭৭ শিক্ষক-শিক্ষার্থীর অনন্য অর্জন

 অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধিতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন বলে জানান তিনি।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও সেবামূলক  কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় আব্দুল মতিন ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন। ধর্ম, বর্ণ, দল ও মতের ঊর্ধ্বে উঠে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে অনেকেই মন্তব্য করেন।ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তাঁর পক্ষে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। ফলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আলমবিদিতর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিনকে ঘিরে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

বিষয় : সমাজসেবক পরিষদ নির্বাচনে সুষম উন্নয়ন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

আলমবিদিতর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের গংগাচড়া উপজেলার ৮ নম্বর আলমবিদিতর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন। তিনি ইউনিয়নবাসীর কাছে সমর্থন, সহযোগিতা ও দোয়া কামনা করে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। আব্দুল মতিন বলেন, একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনের জন্য ইউনিয়ন পর্যায়ে সুষম উন্নয়ন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আলমবিদিতর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল শ্রেণি-পেশার মানুষের সমর্থন ও ভোট প্রত্যাশা করছেন।তিনি বলেন, জনগণের সুখে-দুঃখে পাশে থাকা, সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করা এবং একটি জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য,

আরও  পড়ুন, আন্তর্জাতিক বৃত্তি ও বিশ্বসেরা জার্নালে গবেষণা এক বছরেই চবির ৭৭ শিক্ষক-শিক্ষার্থীর অনন্য অর্জন

 অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধিতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন বলে জানান তিনি।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও সেবামূলক  কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় আব্দুল মতিন ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন। ধর্ম, বর্ণ, দল ও মতের ঊর্ধ্বে উঠে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে অনেকেই মন্তব্য করেন।ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তাঁর পক্ষে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। ফলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আলমবিদিতর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিনকে ঘিরে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত