হবিগঞ্জের চুনারুঘাট থানার একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকায় এখনই কারামুক্ত হচ্ছেন না তিনি। ভয়েসওভার: বুধবার বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান। মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর হামলা এবং গুলি চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ওঠে।
আরও পড়ুন, সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
ঘটনার পর একই বছরের সেপ্টেম্বরে চুনারুঘাট থানায় ব্যারিস্টার সুমনসহ ৯৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে রাজধানীর খিলগাঁও ও আদাবর থানার পৃথক দুটি হত্যা মামলায় তার জামিনের রুল হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে। এছাড়া আরও কয়েকটি মামলা বিচারাধীন থাকায় এই মামলায় জামিন পেলেও আপাতত কারাগারেই থাকতে হবে তাকে। অ্যাঙ্কার আউট: ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার আইনি প্রক্রিয়ার অগ্রগতির ওপরই নির্ভর করছে তার মুক্তির বিষয়টি।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন