দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২০ জুলাই ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি, নিট রিজার্ভ আবারও ৩২ বিলিয়ন ডলারের ঘরে

বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফিরেছে ইতিবাচক ধারা। আকুর দায় পরিশোধের পর কমে যাওয়া রিজার্ভ আবারও ৩২ বিলিয়ন ডলারের ঘরে উঠেছে। বাংলাদেশ ব্যাংক বলছে, রেমিট্যান্স প্রবাহ, বৈদেশিক ঋণের অর্থ ছাড় এবং নিয়ন্ত্রিত আমদানি ব্যয়ের কারণে রিজার্ভে এই উন্নতি হয়েছে।রোববার দিন শেষে দেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ০২ বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে গ্রস রিজার্ভ বেড়ে হয়েছে ৩৬ দশমিক ৬৮ বিলিয়ন ডলারচলতি মাসের শুরুতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকু-এর আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারের ঘরে নেমে এসেছিল।

আরও  পড়ুন, জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো প্রায় ১৯ হাজার কোটি টাকার রেমিট্যান্স

বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে রিজার্ভ শক্তিশালী রাখতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বাজার থেকে ডলার সংগ্রহের পাশাপাশি বৈদেশিক ঋণের অর্থ দ্রুত ছাড়ের উদ্যোগ নেওয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং বৈদেশিক ঋণের অর্থ ছাড় রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে আমদানি ব্যয়ও নিয়ন্ত্রণে রয়েছে।তবে রপ্তানি আয় কিছুটা কমেছে। এ খাতকে চাঙা করতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নীতি সহায়তা অব্যাহত রেখেছে।অর্থনীতিবিদদের মতে, রিজার্ভের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে বৈদেশিক লেনদেন, বিনিময় হার ও সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

বিষয় : রেমিট্যান্স রিজার্ভ ইতিবাচক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি, নিট রিজার্ভ আবারও ৩২ বিলিয়ন ডলারের ঘরে

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফিরেছে ইতিবাচক ধারা। আকুর দায় পরিশোধের পর কমে যাওয়া রিজার্ভ আবারও ৩২ বিলিয়ন ডলারের ঘরে উঠেছে। বাংলাদেশ ব্যাংক বলছে, রেমিট্যান্স প্রবাহ, বৈদেশিক ঋণের অর্থ ছাড় এবং নিয়ন্ত্রিত আমদানি ব্যয়ের কারণে রিজার্ভে এই উন্নতি হয়েছে।রোববার দিন শেষে দেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ০২ বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে গ্রস রিজার্ভ বেড়ে হয়েছে ৩৬ দশমিক ৬৮ বিলিয়ন ডলারচলতি মাসের শুরুতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকু-এর আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারের ঘরে নেমে এসেছিল।

আরও  পড়ুন, জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো প্রায় ১৯ হাজার কোটি টাকার রেমিট্যান্স

বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে রিজার্ভ শক্তিশালী রাখতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বাজার থেকে ডলার সংগ্রহের পাশাপাশি বৈদেশিক ঋণের অর্থ দ্রুত ছাড়ের উদ্যোগ নেওয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং বৈদেশিক ঋণের অর্থ ছাড় রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে আমদানি ব্যয়ও নিয়ন্ত্রণে রয়েছে।তবে রপ্তানি আয় কিছুটা কমেছে। এ খাতকে চাঙা করতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নীতি সহায়তা অব্যাহত রেখেছে।অর্থনীতিবিদদের মতে, রিজার্ভের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে বৈদেশিক লেনদেন, বিনিময় হার ও সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত