দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৫ জুন ২০২৬

বাজেট ঘিরে অর্থনৈতিক সংকটের শঙ্কা : আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টি—এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

আসন্ন বাজেটে রাজস্ব আদায়ের ক্ষেত্রে ৪২ শতাংশ প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে, সেটিকে অবাস্তব ও অত্যন্ত উচ্চাভিলাষী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। ‘জাতীয় বাজেটে তারুণ্যের অংশীদারত্ব: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় যুবশক্তি।আসিফ মাহমুদ বলেন, এই লক্ষ্য পূরণ না হলে দেশ অর্থনৈতিক সংকটে পড়বে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল—আইএমএফের ঋণের ওপর নির্ভরশীলতা আরও বাড়বে।

আরও  পড়ুন, বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল

তিনি আরও বলেন, বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো কর ফাঁকি দিলেও সাধারণ নাগরিকদের ওপর করের চাপ বাড়ছে। এমনকি গাড়িচালক ও মোটরসাইকেলচালকদেরও অতিরিক্ত কর দিতে হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।এ সময় তিনি আর্থিক খাতের বিভিন্ন নিয়োগ ও সিদ্ধান্ত নিয়েও সরকারের সমালোচনা করেন।আসিফ মাহমুদ সতর্ক করে বলেন, জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করলে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আরও সংকটে পড়বে।

বিষয় : বাজেট অবাস্তব সংকটের শঙ্কা বাজেট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৬ জুন ২০২৬

বাজেট ঘিরে অর্থনৈতিক সংকটের শঙ্কা : আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

আসন্ন বাজেটে রাজস্ব আদায়ের ক্ষেত্রে ৪২ শতাংশ প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে, সেটিকে অবাস্তব ও অত্যন্ত উচ্চাভিলাষী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। ‘জাতীয় বাজেটে তারুণ্যের অংশীদারত্ব: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় যুবশক্তি।আসিফ মাহমুদ বলেন, এই লক্ষ্য পূরণ না হলে দেশ অর্থনৈতিক সংকটে পড়বে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল—আইএমএফের ঋণের ওপর নির্ভরশীলতা আরও বাড়বে।

আরও  পড়ুন, বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল

তিনি আরও বলেন, বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো কর ফাঁকি দিলেও সাধারণ নাগরিকদের ওপর করের চাপ বাড়ছে। এমনকি গাড়িচালক ও মোটরসাইকেলচালকদেরও অতিরিক্ত কর দিতে হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।এ সময় তিনি আর্থিক খাতের বিভিন্ন নিয়োগ ও সিদ্ধান্ত নিয়েও সরকারের সমালোচনা করেন।আসিফ মাহমুদ সতর্ক করে বলেন, জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করলে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আরও সংকটে পড়বে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত