দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল

বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ঢাকা মহানগর উত্তর শাখা।বৃহস্পতিবার রাতে বাংলামোটর থেকে শাহবাগ সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা। বিক্ষোভে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের সমালোচনা করে বলেন, 

আরও পড়ুন, গুলশানে স্পা সেন্টারে অভিযান: মালিকসহ নারী সিন্ডিকেট গ্রেফতার ও মামলা প্রক্রিয়াধীন

দুই বছরের মধ্যে দাম না বাড়ানোর আশ্বাস দেওয়ার অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে। এতে সাধারণ মানুষ নতুন করে চাপের মুখে পড়বে বলে তিনি মন্তব্য করেন।বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।বক্তারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ার ফলে পরিবহন, কৃষি, শিল্প এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে নতুন করে প্রভাব পড়বে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে।পরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলটি শাহবাগ এলাকায় শেষ হয়।

আরও  পড়ুন, যুবদলের নতুন পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ

বিষয় : প্রতিবাদ বিক্ষোভ মিছিল বিদ্যুৎ-জ্বালানি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৬ জুন ২০২৬

বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ঢাকা মহানগর উত্তর শাখা।বৃহস্পতিবার রাতে বাংলামোটর থেকে শাহবাগ সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা। বিক্ষোভে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের সমালোচনা করে বলেন, 

আরও পড়ুন, গুলশানে স্পা সেন্টারে অভিযান: মালিকসহ নারী সিন্ডিকেট গ্রেফতার ও মামলা প্রক্রিয়াধীন

দুই বছরের মধ্যে দাম না বাড়ানোর আশ্বাস দেওয়ার অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে। এতে সাধারণ মানুষ নতুন করে চাপের মুখে পড়বে বলে তিনি মন্তব্য করেন।বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।বক্তারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ার ফলে পরিবহন, কৃষি, শিল্প এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে নতুন করে প্রভাব পড়বে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে।পরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলটি শাহবাগ এলাকায় শেষ হয়।

আরও  পড়ুন, যুবদলের নতুন পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত