লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, তাঁর দেশ ইসরায়েলের “নির্মম আগ্রাসনের” মুখে পড়েছে। সোমবার লেবানন পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসতে যাচ্ছে।
আরও পড়ুন, দক্ষিণ লেবাননে উত্তেজনা চরমে, ঘেরাওয়ের মুখে নাবাতিয়েহ
এর আগে দক্ষিণ লেবাননের ঐতিহাসিক বোফোর্ট দুর্গ দখল করেছে ইসরায়েলি সেনারা। এই দখলকে কেন্দ্র করে অঞ্চলটিতে উত্তেজনা আরও বেড়েছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান। তিনি লেবাননের জনগণ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
আরও পড়ুন, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় আস্থার সংকট চরমে: নেগার মরতাজাভি
অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বোফোর্ট দুর্গ দখলকে যুদ্ধের “নাটকীয় মোড়” হিসেবে উল্লেখ করেছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, ইসরায়েল আগের চেয়ে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী অবস্থানে রয়েছে। বোফোর্ট দুর্গটি ২০০০ সালের আগেও ইসরায়েলের দখলে ছিল এবং তখন এটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করা হতো। নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে অভিযান আরও বিস্তৃত করা হবে।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন, শপথ নিলেন ৩৫ নতুন মন্ত্রী
এদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্গের ওপর ইসরায়েলি পতাকা উড়তে দেখা গেছে এবং আশপাশে গোলাবর্ষণের শব্দ শোনা গেছে।ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, স্থল অভিযান জোরদারের অংশ হিসেবে কৌশলগত এই দুর্গটি দখল করা হয়েছে, যেখান থেকে দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা পর্যবেক্ষণ করা সম্ভব।
বিষয় : ইসরায়েল প্রেসিডেন্ট আগ্রাসন

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন