সৌদি আরবে হজ কার্যক্রম মনিটরিংয়ের অংশ হিসেবে প্রথম দিনের ব্যস্ত সময় পার করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। গতকাল বুধবার জেদ্দার রিজ কার্লটন হোটেলে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর আমন্ত্রণে হজ ব্যবস্থাপনাসংক্রান্ত বিশেষ বৈঠকে অংশ নেন তিনি। এ বৈঠকে বিভিন্ন দেশের ধর্ম ও হজ বিষয়ক মন্ত্রীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন, বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাত, প্রথম শুরু সকাল ৭টায়
বৈঠকে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রবিয়াহ হজ ব্যবস্থাপনায় সহযোগিতার প্রশংসা করেন এবং হজযাত্রীদের সেবা উন্নয়নে দ্রুত পরিকল্পনা বাস্তবায়ন, নিয়মকানুন মানা ও ভিড় ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। বৈঠক শেষে একই স্থানে অনুষ্ঠিত ৫০তম গ্র্যান্ড হজ সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানেও অতিথি হিসেবে অংশ নেন ধর্মমন্ত্রী। এতে সৌদি আরবসহ বিভিন্ন দেশের মন্ত্রী, বিশেষজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন, রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পরে রাতে মক্কায় হজযাত্রীদের সেবায় স্থাপিত একটি মেডিক্যাল সেন্টার পরিদর্শন করেন তিনি। সেখানে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কথা বলে হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
আরও পড়ুন, কম্বোডিয়া থেকে উদ্ধার নারী, ইরাকে ৭ প্রবাসীর পাসপোর্ট ফেরত
ধর্মমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না এবং যারা দায়িত্ব পালনে শৈথিল্য দেখাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভালো কাজের স্বীকৃতি ও পুরস্কারের কথাও জানান তিনি। এর আগে বাংলাদেশ হজ মিশন অফিসে ব্রিফিংকালে তিনি হজ টিমের সদস্যদের সতর্ক করে বলেন, সেবার মানে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।
বিষয় : সৌদি ধর্মমন্ত্রী বৈঠক কায়কোবাদ

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন