দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাত, প্রথম শুরু সকাল ৭টায়

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার পবিত্র ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, যেখানে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা ওয়ালীয়ূর রহমান খান।

আরও পড়ুন, ঈদযাত্রায় ঢাকা ছাড়বে কোটি মানুষ ৯৪ পয়েন্টে যানজটের শঙ্কা

তৃতীয় জামাত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আবদুল্লাহ। চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়, যেখানে ইমামতি করবেন ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। 

আরও পড়ুন, ঈদে কমছে মেট্রোরেলের ট্রিপ, ঈদের দিন থাকবে বন্ধ

সর্বশেষ পঞ্চম জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এই জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী।

আরও পড়ুন, তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

ইসলামিক ফাউন্ডেশন আরও জানিয়েছে, নির্ধারিত কোনো জামাতে ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মো. শহিদুল ইসলাম। এদিকে আগামী ২৮ মে সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বলে জানানো হয়েছে।

বিষয় : বিজ্ঞপ্তি বায়তুল মোকাররম জামাত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৮ জুলাই ২০২৬

বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাত, প্রথম শুরু সকাল ৭টায়

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার পবিত্র ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, যেখানে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা ওয়ালীয়ূর রহমান খান।

আরও পড়ুন, ঈদযাত্রায় ঢাকা ছাড়বে কোটি মানুষ ৯৪ পয়েন্টে যানজটের শঙ্কা

তৃতীয় জামাত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আবদুল্লাহ। চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়, যেখানে ইমামতি করবেন ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। 

আরও পড়ুন, ঈদে কমছে মেট্রোরেলের ট্রিপ, ঈদের দিন থাকবে বন্ধ

সর্বশেষ পঞ্চম জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এই জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী।

আরও পড়ুন, তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

ইসলামিক ফাউন্ডেশন আরও জানিয়েছে, নির্ধারিত কোনো জামাতে ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মো. শহিদুল ইসলাম। এদিকে আগামী ২৮ মে সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বলে জানানো হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত