রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি পল্লবী এলাকায় রামিসার বাসায় যান।
আরও পড়ুন, ঈদে কমছে মেট্রোরেলের ট্রিপ, ঈদের দিন থাকবে বন্ধ
এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন বলে জানা যায়। ঘটনাটি ইতোমধ্যেই সারাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে হত্যা করা হয়। পরে গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত সোহেল রানার জবানবন্দিতে জানা যায়, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়।
আরও পড়ুন, তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে। এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভ বিরাজ করছে।
আরও পড়ুন, বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাত, প্রথম শুরু সকাল ৭টায়
এর আগে বুধবার রাতে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে রামিসার জানাজা অনুষ্ঠিত হয়। এশার নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয়। শিশুটির নির্মম মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
বিষয় : সাক্ষাৎ তারেক রহমান পল্লবী রামিসা

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন