পবিত্র হজের প্রথম দিন আজ সোমবার। সকাল থেকেই সৌদি আরবের মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে উঠেছে তাঁবুর শহর মিনা।সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল রবিবার রাত ১০টার পর থেকেই হজযাত্রীরা মিনার উদ্দেশে রওনা হন।আরও পড়ুন, প্রকাশিত সংবাদের প্রতিবাদমিনায় অবস্থানকালে হাজিরা ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন এবং তাঁবুতে ধর্মীয় আলোচনা ও হজের মাসআলা-মাসায়েল বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। এ সময় বিভিন্ন তাঁবুতে গিয়ে বাংলাদেশি হজযাত্রীদের খোঁজখবর নেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।আগামীকাল হাজিরা আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন। সেখানে খুতবার পর একসঙ্গে যোহর ও আসরের নামাজ আদায় করবেন। এবারের হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি। সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করাকে হজের মূল অংশ হিসেবে বিবেচনা করা হয়।আরও পড়ুন, একাধিকবার "শ্রেষ্ঠ ওসি" হিসেবে সম্মানপ্রাপ্ত ভাইরাল ওসি আফতাব উদ্দিনমঙ্গলবার সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফার উদ্দেশে রওনা হবেন এবং সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় করে রাতযাপন করবেন। পরদিন সূর্যোদয়ের আগে তারা মিনায় ফিরে বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি এবং মাথা মুণ্ডন বা চুল ছোট করার মাধ্যমে হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন হাজিরা।জিলহজ মাসের ১১ ও ১২ তারিখে হজের আনুষ্ঠানিকতা শেষ করে মিনার তাঁবু ত্যাগ করবেন তারা।ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ধর্মমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে মিনায় বাংলাদেশি হাজিদের জন্য পাঁচ হাজার প্যাকেট উন্নতমানের খাবার সরবরাহ করা হয়েছে।আরও পড়ুন, ধর্ষণের আশঙ্কায় আত্মহত্যা কি জায়েজ? ইসলামের সুস্পষ্ট অবস্থান- ‘না’ এদিকে সৌদি প্রশাসন জানিয়েছে, অনুমতিপত্র ছাড়া কেউ যেন হজ পালন না করতে পারেন সে বিষয়ে কঠোর নজরদারি চলছে। হজযাত্রীদের ‘নুসুক’ কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি তীব্র গরমের কারণে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাঁবুর ভেতরে অবস্থান, ছাতা ব্যবহার এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দেওয়া হয়েছে।